অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

এবার ব্যাটসম্যান কর্নওয়াল

এইতো ক’দিন আগেই আনকোড়া এক দল নিয়ে এসে ঘরের মাঠে বাংলাদেশকে নাকানি চুবানি খাওয়ালো ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে কিংবা টেস্ট- দুই ফরম্যাটেই বলতে গেলে একজনের বোলিংই ভুগিয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের-রাহকিম কর্নওয়াল। বোলিংয়ের পাশাপাশি যে তিনি ব্যাটিংয়েও পারদর্শি তার প্রমাণ পেল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমল মেলে ধরলেন সুইংয়ের পসরা। তাতে কুপোকাত হয়ে দুইশ’ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল উইন্ডিজ। কিন্তু কর্ন‘ওয়াল’ যেন ভাবনা ছিল অন্যরকম। জশুয়া ডা সিলভার সঙ্গে তিনি গড়লেন গুরুত্বপূর্ণ জুটি। টেস্ট ক্যারিয়ারে প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলকে তিনি বসালেন চালকের আসনে।  অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ২৬৮ রান। প্রথম ইনিংসে ১৬৯ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কার চেয়ে তারা এগিয়ে আছে ৯৯ রানে। আগের ৫ টেস্টে কর্নওয়ালের রান ছিল মোট ৩৯। যদিও ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাট হাতে তার পারফরম্যান্স বেশ ভালো, আন্তর্জাতিক অঙ্গনে সেই সামর্থ্যের ছিটেফোঁটাও দেখা যাচ্ছিল না। অবশেষে তিনি বেছে নেন মোক্ষম সময়। তিনি যখন উইকেটে যান, ততক্ষণে ক্যারিবিয়ানদের ৭ উইকেট শেষ, লিড কেবল ২ রানের। নয়ে নেমে এই দীর্ঘদেহী স্পিন অলরাউন্ডার অপরাজিত  ৬০ রানে। তার ৭৯ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কা রয়েছে। অষ্টম উইকেটে জশুয়ার সঙ্গে তিনি যোগ করেন ৯০ রান। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান আরও একবার বিপদের মুখে নজর কাড়েন। তিনি ১২৪ বলে ৫ চারে করেন ৪৬ রান।

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের গোলে ইতিহাস : প্রথমবার শেষ ষোলোতে কানাডা

শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-

গ্রুপসেরা ইংল্যান্ড ও ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান

স্পেন ও বেলজিয়ামের জয় : নকআউটে দুই ইউরোপীয় দল

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা

তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত