অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঋণখেলাপিদের নাম-ছবি প্রকাশ : দেশ ছাড়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ জানুয়ারী ২০২৬: ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমানো এবং নগদ অর্থ আদায় বাড়াতে ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যাংকাররা। এ লক্ষ্যে ঋণখেলাপিদের নাম ও ছবিসহ তালিকা প্রকাশ এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিয়েছে এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে পাঠানো এক চিঠিতে এবিবির চেয়ারম্যান মাশরুর আরেফিন বলেন, ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান চাপ কমাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নগদ আদায়ের পরিস্থিতি উন্নত করা জরুরি। গত বছরের ১২ নভেম্বর ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার দিকনির্দেশনার পরিপ্রেক্ষিতেই এসব প্রস্তাব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়ে সর্বকালের সর্বোচ্চ ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা মোট বিতরণ করা ১৮ লাখ ৪ হাজার কোটি টাকার ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। জুনে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৮ হাজার কোটি টাকা এবং মার্চে ছিল ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। ঋণ শ্রেণীকরণের কঠোর নিয়ম এবং আগে লুকিয়ে রাখা খারাপ ঋণ হিসাবের আওতায় আসায় এ পরিমাণ বেড়েছে।

এবিবি খেলাপিদের বিদেশ ভ্রমণে সামগ্রিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। তবে আদালত বা সংশ্লিষ্ট ব্যাংকের স্পষ্ট অনুমতি থাকলে সে ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে ঋণখেলাপিরা যেন কোনো ব্যবসায়ী সমিতি বা সংগঠনের নির্বাচনে অংশ নিতে না পারেন, তা আইনগতভাবে নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এ উদ্যোগকে সমর্থন করে বলেন, নব্বইয়ের দশকে বিদেশি ব্যাংক ও সংসদেও খেলাপিদের নাম প্রকাশের উদাহরণ রয়েছে, যা যৌক্তিক ও প্রয়োজনীয়। তিনি প্রশ্ন তোলেন, ঋণখেলাপিরা কীভাবে এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল থাকেন বা বিভিন্ন সংগঠনের নির্বাচনে অংশ নেন। তাঁর মতে, বিষয়টিকে শুধু আর্থিক নয়, সামাজিক সমস্যা হিসেবেও মোকাবিলা করা প্রয়োজন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা