আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
উপসাগরীয় মিত্রদের ঝুঁকিতে ফেলছে ট্রাম্প প্রশাসন
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ মার্চ ২০২৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশল অনুযায়ী মধ্যপ্রাচ্য নীতি পরিচালনা করছে এবং এতে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এক ধরনের ‘বিশ্বাসঘাতকতা’ করা হচ্ছে, এমন দাবি উঠেছে। ‘মিডল ইস্ট আই’এ প্রকাশিত সোমায়া ঘানুশির এক বিশ্লেষণধর্মী নিবন্ধে এ কথা বলা হয়েছে।
নিবন্ধে বলা হয়, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসনকে ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান নিতে চাপ দিয়ে আসছিলেন এবং শেষ পর্যন্ত এতে সফল হয়েছেন। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারসহ ঘনিষ্ঠ মহলের মাধ্যমে এই চাপ প্রয়োগ করা হয়েছে। ফলে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কার্যত একই লক্ষ্য নিয়ে সরাসরি যুদ্ধে জড়িয়েছে, যা আগে এতটা স্পষ্ট ছিল না।
এদিকে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো উপসাগরীয় দেশগুলো এতদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার বিনিময়ে অর্থনৈতিক ও সামরিক অংশীদারিত্ব গড়ে তুলেছিল। তারা নিজেদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নিরাপত্তার গ্যারান্টি মনে করত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব ঘাঁটিই উল্টো তাদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ায় এসব দেশ এখন সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কায় রয়েছে।
নিবন্ধে আরও বলা হয়, এই যুদ্ধ শুরু করার আগে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ করা হয়নি। অথচ তারা আগে থেকেই ওয়াশিংটনকে সম্ভাব্য ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল। তাদের উদ্বেগ উপেক্ষা করেই সিদ্ধান্ত নেওয়ায় এসব দেশ এখন অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধের প্রভাবের মুখে পড়ছে।
ট্রাম্পের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর বড় অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ট্রাম্পের বিভিন্ন উদ্যোগে এসব দেশ শত শত কোটি ডলার বিনিয়োগও করেছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে সেই অর্থনৈতিক অংশীদারিত্বের কোনো প্রভাব দেখা যাচ্ছে না। বরং এখন মার্কিন সমর্থকদের একটি অংশ এসব দেশকেও সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার জন্য চাপ দিচ্ছে।
বিশ্লেষক সোমায়া ঘানুশির মতে, এই যুদ্ধের লক্ষ্য হতে পারে পুরো অঞ্চলকে অস্থিতিশীল ও রাজনৈতিকভাবে খণ্ডিত করা, যা ঐতিহাসিকভাবে ইসরায়েলের কৌশলের অংশ। এর মাধ্যমে ইসরায়েল নিজেদের শক্তি বাড়াতে চায়। তবে দীর্ঘমেয়াদে এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি ও বিশ্বব্যাপী প্রভাব দুর্বল হয়ে পড়তে পারে।
নিবন্ধের উপসংহারে বলা হয়, উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পারছে যে মার্কিন সুরক্ষার প্রতিশ্রুতি অনেকটাই ‘মরীচিকা’। ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টায় ওয়াশিংটন নিজেদের দীর্ঘদিনের নির্ভরযোগ্য মিত্রদেরই ঝুঁকির মুখে ফেলছে। এখন প্রশ্ন উঠেছে, এই নীতি আদৌ যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে, নাকি ধীরে ধীরে তা ক্ষয় করছে।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে