অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

উত্তরায় গোপন কিটামিন ল্যাব ধ্বংস : তিন বিদেশি নাগরিক আটক

ছবি : সংগৃহীত

সংস্কার ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার: রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনে গড়ে ওঠা কিটামিন তৈরির গোপন ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার ২৫ মার্চ ২০২৬ উত্তরার ১০ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কিটামিনসহ তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা) গোপন সংবাদের ভিত্তিতে ১০ নম্বর সেক্টরের ১/এ রোডের ২৯ নম্বর বাড়ির লায়লা গার্ডেন-এর সপ্তম তলায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে মাদক তৈরির সরঞ্জাম, রাসায়নিক পদার্থ এবং প্রায় সাড়ে ছয় কেজি প্রস্তুত কিটামিন জব্দ করা হয়।

ডিএনসির অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) জানান, উদ্ধারকৃত কিটামিন একটি উচ্চমূল্যের নিয়ন্ত্রিত মাদক, যার তীব্রতা ও বাজারমূল্য প্রায় কোকেনের সমান। একটি কক্ষকে পূর্ণাঙ্গ ল্যাব হিসেবে গড়ে তুলে প্রায় ৫ শতাধিক উপকরণ ব্যবহার করে তরল রাসায়নিককে পাউডারে রূপান্তর করা হতো।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি খেলনা ও সানবক্সের ভেতরে লুকিয়ে বিশেষ কৌশলে কিটামিন শ্রীলঙ্কা ও ইতালিতে পাচার করত। গ্রেপ্তার হওয়া চীনা নাগরিকরা গত তিন মাস ধরে এ ল্যাবে সক্রিয় ছিল এবং স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে মাদক প্রস্তুত করে বিদেশে পাঠাত। এর আগে একই চক্রের ইতালিতে পাচার করা ছয় কেজি কিটামিনও জব্দ করা হয়েছিল বলে জানা গেছে।

ডিএনসির উপপরিচালক মো. মেহেদী হাসান ও সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটক বিদেশিদের দোভাষীর মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সঙ্গে স্থানীয় কোনো চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমকে ঘিরে বিতর্ক : অতীত নিয়ে আলোচনা

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স সিলগালা করার তিন দিনের মাথায় জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে প্রত্যাহারের পর তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম, টকশো, বুদ্ধিজীবী ও সচেতন মহলে তার প্রশাসনিক সিদ্ধান্ত, অতীত কর্মকাণ্ড এবং রাজনৈতিক অবস্থান

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ (সংশোধিত)-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার ২৪ জুন ২০২৬ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ মূল এখতিয়ারে এ রিট দায়ের করেন মোহাম্মদ মহসেন রশিদ। হাইকোর্টে দায়ের করা রিটের নম্বর ৭১৯৮ অব ২০২৬। এতে

মহেশপুরে ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট : স্ট্রোক করলেন মালিক

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। স্বপ্নের বাগান ধ্বংস হতে দেখে কৃষক শাহজালাল (ছাকা) মাঠেই স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন।

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। বুধবার ২৪ জুন ২০২৬ প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ১৭০টি ফিরতি ফ্লাইটে মোট ৬৪ হাজার ১৬৩ জন হাজি দেশে ফিরেছেন। দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯