আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৭ মার্চ ২০২৬: রাজধানীর অভিজাত এলাকা উত্তরায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিরুদ্ধে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করে স্কয়ার ভবনে হামলা চালানো হয়, এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মার্কেট কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট একটি ঘটনার জেরে গুজব ছড়িয়ে পড়ে, একজনকে হত্যা করে লাশ গোপন রাখা হয়েছে। এর পরপরই লোকজন জড়ো হয়ে ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
অনুসন্ধানে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১১টার পর কয়েক দফা হামলায় দুর্বৃত্তরা স্কয়ার ভবনের কাঁচ, দরজা-জানালা ও দোকানপাট ভাঙচুর করে এবং মালামাল লুট করে। হামলাকারীরা পুলিশের উপস্থিতিতেও তাণ্ডব চালায়। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মার্কেট সংশ্লিষ্টরা জানান, এক নিরাপত্তাকর্মী ও এক রিকশাচালকের কথা কাটাকাটি থেকেই ঘটনার সূত্রপাত। হামলায় কয়েকজন আহত হন এবং দোকানদারদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তারা আরও জানান, ভবনের কোথাও কোনো লাশ পাওয়া যায়নি, ফলে গুজবের ভিত্তিতেই হামলা হয়েছে বলে তাদের দাবি।
ঘটনার রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায় এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার আলী বলেন, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি জানান, একটি চক্র সুযোগ নিয়ে লুটপাট চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
অন্যদিকে উত্তরা অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু বক্কর দাবি করেন, একজন চালককে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ায় চালকরা আবেগপ্রবণ হয়ে জড়ো হন। তার মতে, সংগঠনটি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছে।
এদিকে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার আধিপত্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তথ্য অনুযায়ী, আগে যেখানে ৫-৬ লাখ রিকশা ছিল, বর্তমানে তা বেড়ে ২০ লাখের বেশি হয়েছে। বৃহত্তর উত্তরা এলাকায়ই লক্ষাধিক অটোরিকশা চলাচল করছে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত রিকশা শুধু যানজট ও দুর্ঘটনার কারণ নয়, নগরের সৌন্দর্যও নষ্ট করছে। বিমানবন্দর সড়কসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটের কারণে কর্মজীবী মানুষ সময়মতো কাজে পৌঁছাতে পারছেন না, শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক আশ্রয়ে এসব রিকশার সংখ্যা বাড়ছে এবং চালকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না থাকায় তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। কেউ প্রতিবাদ করলে চালকরা সংঘবদ্ধ হয়ে হয়রানি করে।
অনুসন্ধানে আরও জানা গেছে, অনেক চালকের নেই লাইসেন্স বা সুনির্দিষ্ট পরিচয়। অভিযোগ রয়েছে, তারা নিজেদের মধ্যে শক্ত নেটওয়ার্ক গড়ে তুলেছে, কোনো সমস্যা হলে দ্রুত সংঘবদ্ধ হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
একজন রিকশাচালক বলেন, তাদের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে, অল্প সময়ের মধ্যে পুরো ঢাকা শহর অচল করে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
বিশ্লেষকদের মতে, ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণ, নিবন্ধন ও কার্যকর ব্যবস্থাপনা না হলে রাজধানীর যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
সংস্কার/ইএমই
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে পুলিশকে ঘেরাও ও হামলা চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি শামীম মিয়াকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর অনেক পুরুষ এলাকা ছেড়ে চলে যাওয়ায় চনপাড়া প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের বহিষ্কৃত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সহায়তায় মাঠে থাকা সেনাবাহিনীর সব সদস্যকে জুন মাসের মধ্যেই ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থে
চট্টগ্রামে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার ঘটনায় এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার মহানগর ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দীন মাহমুদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নারীর নাম বিবি মরিয়ম। তিনি নগরীর আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা এবং মো. আলাউদ্দিনের স্ত্রী।