আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগের সরকারের সময় নেওয়া প্রায় ১ হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন র্যাপিডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের নেওয়া অনেক উন্নয়ন প্রকল্পের ৫০ থেকে ৬০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে সেগুলো পুরোপুরি বাতিলও করা যাচ্ছে না, আবার বহন করাও কঠিন হয়ে পড়েছে। গত ১৫ বছরে নেওয়া এসব প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় বলে উল্লেখ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত বৈশ্বিক পরিস্থিতি, স্পট বায়িং ও অর্থায়নের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, সরকার গতানুগতিক অর্থনৈতিক ধারা থেকে বেরিয়ে নতুন চিন্তা ও নতুন মডেলের অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করছে।
বাজেটের মূল দর্শন তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ‘অর্থনীতির গণতন্ত্রীকরণ’। তার ভাষ্য, গত কয়েক বছরে অর্থনীতি পৃষ্ঠপোষকতানির্ভর হয়ে পড়েছিল, যেখানে শক্তিশালী গোষ্ঠীগুলো বেশি সুবিধা পেয়েছে এবং প্রান্তিক জনগোষ্ঠী অর্থনৈতিক পরিকল্পনার বাইরে ছিল। সরকার এখন কামার, কুমার, তাঁতী, কুটির শিল্প, সাংস্কৃতিক কর্মী ও গ্রামের নারীদের মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে চায়। এ লক্ষ্যে গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ ও উৎপাদনশীলতা বাড়াতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তিনি জানান, ব্যাংকঋণের বোঝা কমাতে সরকার সার ও বীজের মতো প্রয়োজনীয় সহায়তা কৃষক কার্ডের মাধ্যমে দিতে চায়। তবে সম্পদের সীমাবদ্ধতার কারণে সব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। দায়িত্ব নেওয়ার পর সরকারকে ১০ হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফও করতে হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, সরকার সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে মানুষের সঞ্চয় বাড়ে। পাশাপাশি শীতলপাটি, মৃৎশিল্প ও তাঁতশিল্পের মতো ঐতিহ্যবাহী পণ্যকে ব্র্যান্ডিং করে অ্যামাজন ও ইবের মতো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে সৃজনশীল অর্থনীতির প্রসার ঘটানোর পরিকল্পনা রয়েছে। দেশের সংগীত, থিয়েটার ও চলচ্চিত্রকে বাণিজ্যিকভাবে সফল করতে পূর্বাচলে একটি ‘থিয়েটার ডিস্ট্রিক্ট’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাত এখনো হতাশাজনক এবং আন্তর্জাতিক উৎস থেকেও সরকারি অর্থায়ন কমছে। বড় ঋণের চাপ কমাতে পুঁজিবাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সম্পূর্ণ পেশাদার ব্যক্তিদের নিয়ে নতুন কমিশন গঠন করা হয়েছে, যেখানে কোনো রাজনৈতিক নিয়োগ নেই। পাশাপাশি বিভিন্ন আইন ও করব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে। তিনি জানান, এসব সংস্কারের কারণে জেপি মরগ্যানসহ বিশ্বের শীর্ষস্থানীয় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে, যা ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে সহায়ক হবে।
তিনি আরও বলেন, বর্তমানে সরকারকে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করতে হচ্ছে, ফলে আর্থিক সক্ষমতার পরিসর সংকুচিত হয়েছে। তবুও আগামী দিনে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য রয়েছে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল ড্যাশবোর্ড চালুর ঘোষণা দিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইএমইডি থেকে প্রতিদিন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। কোথাও কাজের গতি কমে গেলে বা সমস্যা দেখা দিলে তা সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে দেখা যাবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে। বাজেটের শতভাগ না হলেও অন্তত ৮০ শতাংশ বাস্তবায়ন করা গেলে প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো পূরণ সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন, বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শারমিন্দ নীলোর্মি, বিআইডিএসের সিনিয়র গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল এবং বুয়েটের সহযোগী অধ্যাপক ড. নাজমুল ইসলাম।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা