আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৮ এপ্রিল ২০২৬ শনিবার: বিশ্বের শীর্ষ ১০ জন ‘ইহুদিবিদ্বেষী ও জায়নবাদবিরোধী’ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ইসরাইলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ প্রকাশিত এ প্রতিবেদনে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক পদ না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল অনুসারী থাকায় তারা জনমতের ওপর প্রভাব ফেলতে সক্ষম।
তালিকা প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ধরন, তীব্রতা এবং তাদের মাধ্যমে তৈরি হওয়া সম্ভাব্য ‘ঝুঁকি’ বিবেচনা করা হয়েছে।
তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন ইনফ্লুয়েন্সার ড্যান বিলজেরিয়ান। দ্বিতীয় স্থানে আছেন পরিবেশবাদী কর্মী গ্রেটা থানবার্গ, যিনি সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সরব। এছাড়া তালিকায় মার্কিন সাংবাদিক টাকার কার্লসন, ক্যান্ডাস ওয়েন্স এবং অতি-ডানপন্থী কর্মী নিক ফুয়েন্তেসসহ বেশ কয়েকজন মার্কিন নাগরিকের প্রাধান্য দেখা গেছে। ব্রিটিশ-ফিলিস্তিনি সাংবাদিক আবদেল বারি আতওয়ান তালিকার পঞ্চম স্থানে রয়েছেন।
ইসরাইলি মন্ত্রণালয়ের দাবি, এসব ব্যক্তি তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ইহুদিবিদ্বেষী ও ইসরাইলবিরোধী বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন। তবে তালিকাটির তীব্র সমালোচনা করেছেন আবদেল বারি আতওয়ান। আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইল সরকার রাষ্ট্রীয় নীতির সমালোচনা ও প্রকৃত ইহুদিবিদ্বেষকে এক করে দেখছে।
নিজেকে ‘সেমিটিক’ পরিচয়ে উল্লেখ করে তিনি বলেন, গাজা, লেবানন বা ইরানে ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের বিরোধিতা করা মানেই ইহুদিদের প্রতি ঘৃণা নয়। তার মতে, ইসরাইলকে সমালোচনার ঊর্ধ্বে রাখার এই চেষ্টা উদ্বেগজনক।
এদিকে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বিশেষ করে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রে ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা বেড়েছে। এক গবেষণা প্রতিষ্ঠানের তথ্যে জানা যায়, প্রায় ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান এখন ইসরাইল সম্পর্কে বিরূপ মনোভাব পোষণ করছেন, যা আগের বছরের তুলনায় বেশি। বিশ্লেষকদের মতে, এমন প্রেক্ষাপটে এই তালিকা প্রকাশের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে ইসরাইল। (আরটি)
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে