অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ডের আশ্বাস : সৎ ও গ্রহণযোগ্য পর্ষদ চায় গ্রাহকরা

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ জুন ২০২৬ মঙ্গলবার: ইসলামী ব্যাংকে সম্পূর্ণ নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ব্যাংকের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তিনি বলেন, সীমিত সময়ের জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি গ্রাহকদের উদ্দেশে বলেন, কোনো ধরনের উদ্বেগের কারণ নেই। ব্যাংকের সব ধরনের সেবা ও লেনদেন স্বাভাবিক এবং নিরবচ্ছিন্ন থাকবে। অতীতের দিকে না তাকিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

এর আগে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল করে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়।

গত ২৪ মে চেয়ারম্যান প্রফেসর এম. জুবায়দুর রহমান পদত্যাগ করলে একই দিন সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে চেয়ারম্যান করা হয়। তবে এই নিয়োগের পর কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে আস্থাহীনতার কারণে ব্যাপক অর্থ উত্তোলনে ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে আড়াই হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে।

এদিকে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। সংগঠনটি বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন জানিয়ে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার আগে যারা ব্যাংক পরিচালনা করেছেন, তাদের সমন্বয়ে নতুন পর্ষদ গঠনের দাবি জানিয়েছে।

রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক নুরনবী মানিক বলেন, নতুন পরিচালনা পর্ষদে কোনো রাজনৈতিক ব্যক্তিকে না রেখে সৎ, দক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং বিতর্কিত সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

নুরনবী মানিক আরও বলেন, গ্রাহকদের দাবির মধ্যে ছিল এস আলমের সহযোগী হিসেবে অভিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের অপসারণ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল এবং ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ। তবে তাঁর অভিযোগ, পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে আবারও একজনের হাতে সব ক্ষমতা দেওয়া হয়েছে, যা একটি আর্থিক প্রতিষ্ঠানের জন্য নিরাপদ নয়।

তিনি জানান, গত দুই সপ্তাহ ধরে গ্রাহকেরা মানববন্ধন ও অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিলেও আস্থা ফিরিয়ে আনতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং বিভিন্ন সিদ্ধান্তে অনিশ্চয়তা বেড়েছে। সংবাদ সম্মেলনে সাত দফা দাবি উপস্থাপন করা হয়।

এসব দাবি বাস্তবায়নের জন্য আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়া হবে। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে গ্রাহক ফোরাম।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের চার ধরনের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,

সরকারি ভাতার টাকা জালিয়াতিতে নগদের সাবেক এমডি তানভীর মিশুক

সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।