আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৯ জুন ২০২৬ মঙ্গলবার: নতুন চেয়ারম্যান মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে গত পাঁচ কার্যদিবসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অনিশ্চয়তা ও উদ্বেগের কারণে অনেক গ্রাহক আমানত তুলে নিচ্ছেন।
ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৪ জুন পর্যন্ত চার কার্যদিবসে প্রায় ২ হাজার ৫৭০ কোটি টাকা এবং ৭ জুন একদিনেই প্রায় ১ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন শাখায় গিয়ে দেখা গেছে, পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অনেক গ্রাহক তাদের আমানত তুলে নিচ্ছেন।
গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলম ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে প্রধান কার্যালয়ের সামনে জামায়াতপন্থী কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের একটি অংশ বিক্ষোভ শুরু করে। পরিস্থিতির কারণে তার প্রথম বোর্ড সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। একই সময়ে চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করেন।
নতুন চেয়ারম্যানের পদত্যাগসহ সাত দফা দাবিতে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর আহ্বানে দুই ঘণ্টার কলম বিরতি পালন করেন একাংশের কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় এ কর্মসূচির কারণে ব্যাংকিং কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হয় এবং দুই ঘণ্টা লেনদেনসহ অধিকাংশ সেবা বন্ধ ছিল বলে দাবি করে সংগঠনটি।
মতিঝিলের প্রধান কার্যালয়, লোকাল অফিস, মতিঝিল শাখা, বাসাবো, শাহজাহানপুর, পল্টন, রমনা, বংশাল, নবাবপুর, ইসলামপুর, সদরঘাট, কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ী, দনিয়া, দয়াগঞ্জ, চকবাজার, মৌলভীবাজার, পান্থপথ, কাকরাইল, গেণ্ডারিয়া, ওয়াইজঘাট ও বাংলামোটরসহ বিভিন্ন শাখায় কিছু কর্মকর্তা-কর্মচারী কলম বিরতিতে অংশ নেন। এতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হলেও গ্রাহকের উপস্থিতি তুলনামূলক কম ছিল।
সচেতন গ্রাহক ফোরামের সভাপতি প্রফেসর নুর নবী মানিক বলেন, চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ, আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের অপসারণ এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
তবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন বলেন, কিছু গ্রাহক আমানত তুললেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। ঋণ অনুমোদনসহ সব কার্যক্রম কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্রাহকরা নগদ অর্থ তুলছেন নাকি অন্য ব্যাংকে স্থানান্তর করছেন, সেটিও নজরদারিতে রয়েছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা দেবে।
২০২৪ সালের আগস্টে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর ইসলামী ব্যাংকের আমানত বেড়ে ২০২৫ সালে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকায় পৌঁছায়। তবে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলনের ঘটনা ব্যাংকটির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে কর্মকর্তা ও গ্রাহকদের আন্দোলন অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা দেশব্যাপী নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন। একই সঙ্গে ব্যাংকের বাইরে নগদ অর্থ রাখার প্রবণতা বাড়ায় দেশের ব্যাংকিং খাতে আস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা