আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৭ জুন ২০২৬ বুধবার: ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিলের পর ব্যাংকটির কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। কয়েক দিন ধরে গ্রাহকদের মধ্যে থাকা উদ্বেগ অনেকটাই কমেছে। ফলে নগদ অর্থ উত্তোলনের চাপ কমার পাশাপাশি আবারও মেয়াদি আমানত (এফডিআর/এমটিডিআর) হিসাব চালু করতে আগ্রহ দেখাচ্ছেন গ্রাহকরা। একই সঙ্গে অচল হয়ে থাকা এটিএম বুথ ও অনলাইন ব্যাংকিং সেবাও চালু হয়েছে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন শাখা পরিদর্শন এবং ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার নগদ উত্তোলনের তুলনায় জমা বেশি হয়েছে ৯৬৪ কোটি টাকা। তবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা স্থানান্তরের কারণে দিন শেষে ব্যাংকের নিট অবস্থান প্রায় ৪৫০ কোটি টাকা ঋণাত্মক ছিল। এর আগে প্রতিদিন এই ঘাটতি গড়ে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ কোটি টাকার মধ্যে ছিল।
কর্মকর্তারা জানান, আগের কয়েক দিনের আটকে থাকা ইএফটি ও আরটিজিএস লেনদেন নিষ্পত্তি করায় এখনো কিছুটা চাপ রয়েছে। তবে সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।
আতঙ্কে যেসব গ্রাহক সম্প্রতি মেয়াদি আমানত ভেঙে ফেলেছিলেন, তাদের অনেকেই আবার ফিরে আসছেন। ব্যাংকের হিসাবে দেখা গেছে, বন্ধ হওয়া হিসাবগুলোর মধ্যে ৫০২ জন গ্রাহক পুনরায় হিসাব চালু করেছেন। এতে নতুন করে ৪৫ কোটি টাকা জমা হয়েছে।
সোমবার ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বিশেষ পরিস্থিতিতে ১ থেকে ১৫ জুনের মধ্যে যারা মেয়াদি আমানত আগাম নগদায়ন করেছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে আবেদন করে আগের সব সুবিধা বহাল রেখে হিসাব পুনরায় চালু করতে পারবেন। সাধারণ নিয়মে মেয়াদপূর্তির আগে আমানত ভাঙলে সঞ্চয়ী হিসাবের হারে মুনাফা দেওয়া হয়। এই ঘোষণার পর অনেক গ্রাহক আবার মেয়াদি হিসাব চালুর জন্য যোগাযোগ করছেন।
রাজধানীর হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখার প্রধান মোহাম্মদ কুতুবউদ্দিন বলেন, আগের তুলনায় নগদ উত্তোলনের চাপ কমেছে। অনেক গ্রাহক মুদারাবা টার্ম ডিপোজিট রিসিপ্ট (এমটিডিআর) হিসাব পুনরায় চালুর বিষয়ে খোঁজ নিচ্ছেন। মঙ্গলবার একজন গ্রাহক তার এমটিডিআর হিসাব পুনরায় চালু করে ১০ লাখ টাকা জমা দিয়েছেন।
গত সপ্তাহে ইসলামী ব্যাংকের অধিকাংশ এটিএম বুথ অচল থাকলেও মঙ্গলবার মতিঝিল এলাকায় দেখা গেছে, বুথগুলো আবার চালু হয়েছে এবং গ্রাহকরা স্বাভাবিকভাবে লেনদেন করছেন।
কারওয়ান বাজার শাখার গ্রাহক মোস্তাফিজুর রহমান জানান, তিনি অনলাইনে তিন লাখ টাকা অন্য একটি হিসাবে স্থানান্তর করতে পেরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও গ্রাহকদের আস্থা ফেরার ইঙ্গিত মিলছে। আজাদুল ইসলাম আদনান নামে এক গ্রাহক ফেসবুকে জানান, পরিচালনা পর্ষদ পরিবর্তনের পর তিনি ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এছাড়া রংপুর ধাপ শাখার এক গ্রাহক ৯ জুন ভেঙে নেওয়া ৩ লাখ টাকার এমটিডিআর আবার ব্যাংকের আহ্বানে জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
ইসলামী ব্যাংকের লোকাল অফিসের প্রধান জাকির হোসাইন বলেন, নগদ উত্তোলনের চাপ ও ফিক্সড ডিপোজিট ভাঙানোর প্রবণতা আগের তুলনায় অনেক কমেছে। বর্তমানে এটিএম বুথ ও অনলাইন ব্যাংকিং সেবা সচল রয়েছে।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার বলেন, গ্রাহকরা এখন এটিএম বুথ থেকে স্বাভাবিকভাবে অর্থ উত্তোলন করতে পারছেন এবং অনলাইন ব্যাংকিংও চালু রয়েছে। তার মতে, দীর্ঘদিনের অনিশ্চয়তার কারণে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে আরও প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। খুব শিগগিরই অনলাইন লেনদেন পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ঈদের আগে ২৪ মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ১ জুন থেকে একদল গ্রাহক আন্দোলন শুরু করেন। আতঙ্কে ব্যাপক অর্থ উত্তোলনের ফলে তারল্য সংকটে পড়ে ব্যাংকটি গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ চায়।
পরে গত রোববার বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে অন্তর্বর্তী দায়িত্ব দেয়। নতুন পরিচালনা পর্ষদ গঠন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
সোমবার তিনি ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জানান, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে দ্রুত পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের কাজ চলছে। তিনি বলেন, এখন পেছনে তাকানোর সুযোগ নেই। আমানতকারীদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যেতে এবং ব্যাংকের প্রতি আস্থা রাখতে তিনি আহ্বান জানান।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা