আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১১ জানুয়ারী ২০২৬: দেশের ইসলামী ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা সহজ করতে শরীয়াহভিত্তিক বন্ড বা সুকুক বাজার গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংকিং খাতের একটি বড় অংশ শরীয়াহভিত্তিক হলেও ইসলামী ব্যাংকগুলোর জন্য বিনিয়োগের সুযোগ এখনও পর্যাপ্ত নয়, ফলে তারল্য ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হচ্ছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী অর্থায়ন ও ব্যাংকিং সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। দুদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ। সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ড. আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে দেশের মোট ব্যাংকিং সম্পদের প্রায় এক-চতুর্থাংশ শরীয়াহভিত্তিক ব্যবস্থার আওতায় রয়েছে। তবে সেই অনুপাতে বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয় নি। এর ফলে ইসলামী ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে এবং প্রতিযোগিতার সুযোগও কমেছে। শরীয়াহভিত্তিক মানি মার্কেট ও সুকুক বাজার না থাকায় এসব ব্যাংক ঝুঁকিপূর্ণ অবস্থায় কার্যক্রম চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সরকারের উদ্যোগে সুকুক বাজার গড়ে তোলা হলে সরকারের অর্থায়ন ব্যয় কমবে এবং ইসলামী ব্যাংকগুলো তারল্য ব্যবস্থাপনায় স্বস্তি পাবে। এতে পুরো ইসলামী ব্যাংকিং খাত আরও স্থিতিশীল হবে।
গভর্নর আরও বলেন, ইসলামী ব্যাংকিং কেবল ধর্মীয় আবেগের বিষয় নয়; এটি একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা। এখানে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং মানুষের সচেতন পছন্দের ফল এবং ভবিষ্যতে এ খাত আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ জানান।
তিনি উল্লেখ করেন, দেশের মোট আর্থিক সম্পদের বড় অংশ ইসলামী ব্যাংকিংয়ের আওতায় থাকায় নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব বেড়েছে। এসব সম্পদ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আমানতকারীদের ভালো রিটার্ন নিশ্চিত করাই এখন নিয়ন্ত্রকদের প্রধান দায়িত্ব।
নীতিগতভাবে ইসলামী ব্যাংকিংয়ে সবচেয়ে নিরাপদ ঋণব্যবস্থা হওয়ার কথা হলেও বাংলাদেশে এর সঠিক প্রয়োগ হয়নি বলে মন্তব্য করেন গভর্নর। কিছু গোষ্ঠীর দখলদারির কারণে ইসলামী ব্যাংকগুলোতে অনিয়ম হয়েছে, যার দায় নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক ব্যবস্থাপনা, শরীয়াহ বোর্ড এবং আমানতকারীদের সবার ওপরই বর্তায়। আমানতকারীরাও তাদের অর্থ কোথায় বিনিয়োগ হচ্ছে, সে বিষয়ে যথেষ্ট প্রশ্ন তোলেন নি বলেও তিনি জানান।
সংস্কার/ইএমই
আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,
সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।