অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ভাসছেন আনন্দ উৎসবের বন্যায়

ছবি : সংগৃহীত

সংস্কার, ০৮ সেপ্টেম্বর ২০২৫:  বোনাস পাওয়ার পর ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ উৎসবের বন্যা বয়ে যাচ্ছে। অর্থনৈতিক এই দু:সময়েও তারা একটি বোনাস পেয়েছে। তারা সকালে উঠে দেখে তাদের মূল বেতনের সমপরিমান টাকা বোনাস হিসাবে তার  একাউন্টে জমা হয়েছে। তারা ব্যবস্থাপনা প্রশাসনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর এম জুবায়দুর রহমানের কঠিন বার্তায় কর্মকর্তারা বকেয়া আদায়ে ও আমানত বাড়ানের কাজে ঝাপিয়ে পড়েছে। বকেয়া আদায় ১মাসে সন্তোষজনক বলে বোর্ডের একটি সূত্র জানিয়েছে। বৃদ্ধি পেয়েছে আমানতও। এখন আমনত দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার কোটি টাকায়। যা ১ মাস আগে ছিল ৭৩ হাজার কোটি টাকা। 

জানা গেছে, বকেয়া ঋণ আদায়ে নানাবিধ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক। মাসের প্রতি ১৫ দিনে ২ হাজার কোটি টাকা আদায়ের সময় বেঁধে দিয়েছে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। নেয়া হয়েছে নানা কৌশল ও সিদ্ধান্ত। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তারা একের পর এক মিটিং করে চলেছেন। আদায় করে যাচ্ছেন বকেয়া ও মন্দ ঋণ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নতুন চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেছেন, ব্যাংকের সুনাম পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ব্যাংকের এই উন্নতি মানুষের আস্থা ও বিশ্বাসের উপর নির্ভর করে এবং অতীতের মতোই ব্যাংকটির ভবিষ্যতও সুন্দর হবে বলে তিনি আশাবাদী। 

ইসলামী ব্যাংক দেশের প্রথম ও বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক। এ হিসেবে ইসলামী ব্যাংক অভিজ্ঞ নেতৃত্ব, নৈতিক ব্যাংকিং কাঠামো এবং যুগোপযোগী সেবার মাধ্যমে চার দশকের বেশি সময় ধরে জনগণের আস্থা ধরে রেখেছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনের যোগদানের ১ মাস হয়েছে। এই ব্যাংকার বলেন, ইসলামী ব্যাংকের শক্তির মূল উৎস হলো শরিয়াহ নীতি, অভ্যন্তরীণ সুশাসন ও স্বচ্ছতা। ওমর ফারুক খাঁন দৃঢ়তার সাথে বলেন, ইসলামী ব্যাংক বর্তমানে রাজনৈতিক ও গোষ্ঠীপ্রভাবমুক্তভাবে পরিচালিত হচ্ছে। অনিয়ম প্রতিরোধে ব্যাংকে শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা, টাস্কফোর্স গঠন, কড়াকড়ি বিনিয়োগ নীতি এবং নিয়মিত শাখা পরিদর্শন চালু রয়েছে। বিতর্কিত ঋণগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মো. ওমর ফারুক খান বলেন, ইসলামী ব্যাংক আমাদের প্রাণের ব্যাংক। আমাদের মূল শক্তি ঐক্য এবং শৃংখলা। ইসলামী ব্যাংকিং শুধু পেশা নয়, একটি ইবাদত। তিনি বলেন, ব্যাংককে এগিয়ে নিতে সকল কর্মকতা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সততা, আন্তরিকতা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে ইসলামী ব্যাংকের সেবা সকল মানুষের দোরগোড়ায় পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। 

তিনি ব্যাংকের ঘুরে দাঁড়ানোর এই সময়ে সকল গ্লানি ভুলে নিবেদিত হয়ে সবাইকে কাজ করার জন্য আহবান জানান এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার উপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের উন্নয়ন ও অগ্রগতিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। 

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

রুপার ভরি বেড়েছে ১৭৫ টাকা : নতুন দাম কার্যকর

দেশের বাজারে আবারও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধির কারণে প্রতি ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস এক বিজ্ঞপ্তিতে

বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন সচল রাখা, মানুষের জীবিকা রক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা) জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। শুক্রবার ২৬ জুন ২০২৬ দুটি পৃথক প্রকল্পের আওতায় এই অর্থায়নের

উত্তরাধিকারসূত্রের ১৩০০ উন্নয়ন প্রকল্প সরকারের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগের সরকারের সময় নেওয়া প্রায় ১ হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে প্রধান

১৭ বিলিয়ন ডলারের ২০২৬ বিশ্বকাপ : আয়-ব্যয়ের নতুন রেকর্ড

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপকে ঘিরে প্রতি চার বছর পর বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হলেও ২০২৬ সালের বিশ্বকাপ মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশাল অর্থনৈতিক পরিসরের কারণেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরকে ইতিহাসের সবচেয়ে বড়