আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ এপ্রিল ২০২৬ রবিবার: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হয়নি। আলোচনায় ওয়াশিংটনের ‘অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্তগুলো তেহরান প্রত্যাখ্যান করায় সমঝোতা ভেস্তে যায়।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি তুলেছে যা তারা যুদ্ধের সময়ও অর্জন করতে পারেনি। এসব দাবির মধ্যে হরমুজ প্রণালি, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ছিল, যা ইরানের কাছে গ্রহণযোগ্য হয়নি।
‘ইসলামাবাদ টকস’ নামে এই আলোচনা শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত চলে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, “২১ ঘণ্টার আলোচনায় গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে কথা হয়েছে, এটাই ইতিবাচক দিক। তবে এখনো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে, কোন বিষয়ে সমঝোতা সম্ভব আর কোন বিষয়ে নয়। কিন্তু ইরান সেই শর্তগুলো মেনে নেয়নি।
সংবাদ সম্মেলনের শুরুতে ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে বলেন, তারা অত্যন্ত আন্তরিকভাবে দুই দেশের মধ্যে দূরত্ব কমাতে চেষ্টা করেছেন এবং চমৎকার আতিথেয়তা দেখিয়েছেন।
ইরান কোন প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে, এ বিষয়ে বিস্তারিত না জানালেও ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং সে ধরনের সক্ষমতা অর্জনের চেষ্টা না করে, এ বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া।
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হলেও মূল প্রশ্ন হলো, দেশটি দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে আন্তরিক অঙ্গীকার দেখাবে কি না। এখনো সেই প্রতিশ্রুতি পাওয়া যায়নি, তবে ভবিষ্যতে তা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। (আল জাজিরা ও দ্য ডন)
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে