আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২ মে ২০২৬ শনিবার: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগকে ভুল মনে করছেন দেশটির অধিকাংশ নাগরিক। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং ইপসোস-এর যৌথ জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৬ জন (৬০ শতাংশ) মনে করেন, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত। এই হার ২০০৬ সালে ইরাক যুদ্ধ নিয়ে হওয়া জরিপের (৫৯ শতাংশ) এবং ১৯৭১ সালে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে নেতিবাচক জনমতের সঙ্গে প্রায় সমান।
দলভিত্তিক মতামতে বড় পার্থক্য দেখা গেছে। ডেমোক্র্যাটদের ৯২ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৭১ শতাংশ এই পদক্ষেপকে ভুল বললেও, রিপাবলিকানদের মধ্যে মাত্র ১৯ শতাংশ একই মত দিয়েছেন।
পরবর্তী করণীয় নিয়ে জনমত বিভক্ত। জরিপে ৪৮ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্রের উচিত ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো—যদিও তা পুরোপুরি সুবিধাজনক না-ও হতে পারে। অন্যদিকে, ৪৬ শতাংশ মনে করেন, প্রয়োজনে সামরিক ঝুঁকি নিয়েও ইরানের ওপর আরও চাপ সৃষ্টি করে ভালো চুক্তি নিশ্চিত করা উচিত।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। মাত্র ২৪ শতাংশ নাগরিক মনে করছেন তারা অর্থনৈতিকভাবে এগোচ্ছেন। বিপরীতে ২৩ শতাংশ জানিয়েছেন তারা আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন, যা গত ফেব্রুয়ারির তুলনায় ৬ শতাংশ বেশি। এছাড়া ৫২ শতাংশ মানুষ কোনোভাবে তাদের বর্তমান জীবনযাত্রা ধরে রাখছেন।
জ্বালানি তেলের উচ্চমূল্যেও প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। জরিপে ৪৪ শতাংশ জানিয়েছেন তারা গাড়ি চালানো কমিয়েছেন, ৪২ শতাংশ খরচ কমিয়েছেন এবং ৩৪ শতাংশ ভ্রমণ পরিকল্পনা বাতিল বা পরিবর্তন করেছেন। আগামী এক বছরে জ্বালানির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্ধেক আমেরিকান।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে