আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৯ মার্চ ১০২৬ বৃহস্পতিবার: ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গার ওপর নৌকায় ইফতার আয়োজন ও চিকেন বিরিয়ানি খাওয়ার অভিযোগে ১৪ জন মুসলিম ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার নৌকায় আয়োজিত ইফতার অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তাদের আটক করে।
এ ঘটনায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব শাখার নগর সভাপতি রজত জয়সওয়াল থানায় অভিযোগ দায়ের করেন। তার দাবি, নৌকায় মাংস খাওয়ার মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা মাংসের উচ্ছিষ্ট অংশ গঙ্গা নদীতে ফেলেছেন, যা হিন্দুদের কাছে পবিত্র।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে, কোনো ধর্মকে অপমানের উদ্দেশ্যে উপাসনালয় অপবিত্র করা, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি করা। এছাড়া জনউপদ্রব, মিথ্যা তথ্য ব্যবহার এবং ‘পানি (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন’ এর আওতায়ও মামলা হয়েছে।
এদিকে, এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি গ্রেফতারের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, ধর্মীয় পরিচয় কি কারো খাদ্যাভ্যাস নির্ধারণ করে দিতে পারে? তার মতে, বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত গঙ্গার ওপর চিকেন খাওয়ার জন্য কাউকে গ্রেফতার করা আইনসম্মত নয়।
ঘটনাটি ঘিরে খাদ্যাভ্যাস, ধর্মীয় স্বাধীনতা এবং জনপরিসরে পুলিশের ভূমিকা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের অধিকার এবং আইনের পক্ষপাতমূলক প্রয়োগ নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে