আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ জানুয়ারী ২০২৬: সাবেক সংসদ-সদস্য ও ফুটবলার আব্দুস সালাম মুর্শেদীর কর ফাঁকি মামলায় আয়কর মওকুফের প্রলোভন দেখিয়ে ৪ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারণার শিকার হয়ে টাকা বকেয়া করের সঙ্গে সমন্বয়ের আবেদন জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছেন তার স্ত্রী সারমিন সালাম। সংশ্লিষ্টতার অভিযোগে এনবিআরের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এনবিআরের আয়কর গোয়েন্দা ও কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) কর ফাঁকির অনুসন্ধান শুরু করে। তদন্তে খুলনা-৪ আসনের সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে প্রায় ২৩ কোটি ৫ লাখ টাকা কর ফাঁকির প্রমাণ মেলে। এর মধ্যে মূল কর প্রায় ১৩ কোটি টাকা এবং সুদ-জরিমানা প্রায় ১০ কোটি টাকা। দায় স্বীকার করে ২০২৫ সালের ২৭ মে দেড় কোটি ও ৩০ জুন ৩ কোটি টাকা, মোট সাড়ে ৪ কোটি টাকা ‘এ’ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
বাকি টাকা পরিশোধের অঙ্গীকারের মধ্যে সারমিন সালাম পূর্বপরিচিত অজয় সরকারের মাধ্যমে সহায়তা চান। অজয় সরকার জানান, এনবিআর চেয়ারম্যানের ঘনিষ্ঠ আত্মীয় পরিচয়ে জরিমানা মওকুফের ব্যবস্থা করা যাবে। এ প্রেক্ষিতে ২২ জুলাই অজয় সরকার, আব্দুল হামিদ, কথিত আত্মীয় জাহাঙ্গীর আলম, সালাম মুর্শেদীর অফিসের কর্মকর্তা আব্দুল আউয়ালসহ কয়েকজন যুগ্ম কর কমিশনার প্রণব সরকারের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় এলটিইউ-আয়করের উজ্জ্বল সরকারের সঙ্গে ফোনালাপের কথাও উল্লেখ করা হয়।
সারমিন সালামের অভিযোগ অনুযায়ী, মূল আয়কর জমা দিলে জরিমানা মওকুফ হবে, এমন আশ্বাসে ২৮ জুলাই প্রিমিয়ার ব্যাংকের পান্থপথ শাখায় জমার কথা বলে ২ কোটি টাকা নেওয়া হয়। পরে আরও টাকা না দিলে ব্যাংক হিসাব জব্দ ও সম্পত্তি ক্রোকের ভয় দেখানো হয়। উপায় না দেখে ধারকর্জ করে আরও ২ কোটি ১০ লাখ টাকা দেওয়া হয়। ৭ আগস্ট ওই টাকা ‘এ’ চালানে জমা দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। পরে জাহাঙ্গীর আলম আত্মগোপনে যান। ১৬ সেপ্টেম্বর তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের ৪ কোটি ১০ লাখ টাকার চেক নগদায়নের চেষ্টা করলে তা ডিজঅনার হয়।
চিঠিতে সারমিন সালাম অভিযোগ করেন, স্বামী কারাগারে থাকায় ব্যবসা ও পারিবারিক জীবন চরম সংকটে পড়েছে। তিনি আত্মসাত করা ৪ কোটি ১০ লাখ টাকা উদ্ধার করে বকেয়া করের বিপরীতে সমন্বয়ের আবেদন জানান। অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীর আলম সাতক্ষীরার বাসিন্দা এবং খুলনার সোনাডাঙ্গায় ‘ব্লু অর্কিড’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, তিনি সম্প্রতি সেখানে এসেছিলেন।
ভুক্তভোগীর পক্ষে এনভয় গ্রুপের স্বতন্ত্র উপদেষ্টা আব্দুল মাজেদ বলেন, আয়কর কর্মকর্তাদের যোগসাজশে প্রতারণার অভিযোগ লিখিতভাবে জানানো হয়েছে। তিনি দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানান। অভিযোগ প্রসঙ্গে যুগ্ম কর কমিশনার প্রণব সরকার বলেন, জিয়ারুল ইসলাম তার কলেজের বন্ধু হলেও তিনি প্রতারণার বিষয়ে কিছু জানতেন না এবং বিষয়টি জানার পর যোগাযোগ বন্ধ করেছেন। যুগ্ম কমিশনার উজ্জ্বল সরকার জানান, তিনি প্রতারণার বিষয়ে অবগত নন এবং আয়কর গোয়েন্দাকে বক্তব্য দিয়েছেন।
আয়কর গোয়েন্দার কমিশনার আবদুর রকিব বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রতারণার সঙ্গে কর কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি; তৃতীয় পক্ষ জড়িত ছিল।
সংস্কার/ইএমই
আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,
সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।