আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৬ মে ২০২৬ বুধবার: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এবার এ বিষয়ে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। তার দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ডের বাণিজ্যিক শক্তির কারণেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ন্ত্রণ অনেকটাই ভারতের হাতে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে হারমার বলেন, “ভারতের বাণিজ্যিক শক্তির কারণে সব ক্ষমতাও তাদের হাতে। বিসিসিআই আইসিসিকে নিয়ন্ত্রণ করে। তবে ক্রিকেটার হিসেবে আমাদের হাতে খুব বেশি কিছু নেই। আমরা শুধু মাঠের পারফরম্যান্স নিয়ন্ত্রণ করতে পারি। বেশি ট্রফি জিততে পারলে হয়তো পরিস্থিতি বদলাতে পারে।”
গত বছর ভারতের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে ভালো পারফরম্যান্স ছিল হারমারের। এর আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছিল প্রোটিয়ারা।
হারমারের মতে, দক্ষিণ আফ্রিকার সাফল্যের মূল কারণ দলগত পারফরম্যান্স। তিনি বলেন, “আমাদের দলে কয়েকজন তারকা ক্রিকেটার আছে, কিন্তু দলের গুরুত্ব সবচেয়ে বেশি। কেউ খারাপ খেললে কোচ শুকরি কনরাড সরাসরি জবাবদিহি চান। বিষয়টি আমার ভালো লাগে, যদিও আমাকে খুব একটা এমন পরিস্থিতিতে পড়তে হয়নি।”
ইংল্যান্ডের স্পিন বোলিং নিয়েও কথা বলেন এই প্রোটিয়া স্পিনার। তার মতে, ইংল্যান্ডে স্পিনারদের যথাযথ গুরুত্ব দেওয়া হয় না।
হারমার বলেন, ইংল্যান্ডে প্রতিভার অভাব নেই। সেখানে ১৮টি কাউন্টি দল রয়েছে। কিন্তু এর মধ্যে খুব কম দলেই স্পিন বোলিং কোচ আছে, হয়তো দুই-তিনটি। এই সংখ্যা আরও বাড়ানো দরকার।
সংস্কার/ইএমই
শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড