আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৮ মে ২০২৬ সোমবার: পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার শিল্পে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও) অনুমোদিত ১৭টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড নিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি। হংকং কনভেনশনের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ডের এসব ইয়ার্ড বৈশ্বিক তালিকাভুক্ত হওয়ায় দেশের জাহাজ ভাঙা শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
আইএমও’র তথ্য অনুযায়ী, ১৭টি অনুমোদিত ইয়ার্ড নিয়ে তুরস্ক শীর্ষে রয়েছে। একই সংখ্যক অনুমোদিত ইয়ার্ড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ায় জাহাজ ভাঙা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও ভারত ও পাকিস্তানের কোনো ইয়ার্ড এখনো এ তালিকায় স্থান পায়নি।
অনুমোদিত সব ইয়ার্ডই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবস্থিত। বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের যাচাই শেষে আইএমও এসব ইয়ার্ডকে ২০৩০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত বৈধতা দিয়েছে। একসময় পরিবেশ দূষণ ও শ্রমিক নিরাপত্তাহীনতার কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে ছিল দেশের জাহাজ ভাঙা শিল্প। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইয়ার্ড আধুনিকায়ন, পরিবেশ সুরক্ষা, ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনা ও শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।
খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মান বজায় রাখতে গত দুই বছরে অবকাঠামো উন্নয়নে দুই হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে। হংকং কনভেনশন বাস্তবায়নের অংশ হিসেবে ইয়ার্ডগুলোতে ওয়াটারপ্রুফ ফ্লোরিং, আধুনিক বর্জ্য শোধন ব্যবস্থা ও পরিবেশ পর্যবেক্ষণ প্রযুক্তি স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক শফিউল আলম তালুকদার জানান, শুরু থেকেই বাংলাদেশ কনভেনশনের শর্ত পূরণে কাজ করে আসছে। বর্তমানে দেশে প্রায় ৩০টি গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড রয়েছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক অনুমোদনের অপেক্ষায় আছে।
তবে শিল্পের এ অগ্রগতির মাঝেও জাহাজ আমদানি কমে যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। খাতসংশ্লিষ্ট তথ্য বলছে, ২০২৩ ও ২০২৪ সালে স্ক্র্যাপ জাহাজ আমদানি ১০ লাখ টনের নিচে নেমে গেছে। চলতি বছরে আমদানি হওয়া জাহাজের সংখ্যা মাত্র ৮৪টি, যা গত দুই দশকের মধ্যে অন্যতম সর্বনিম্ন।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, দুর্বল ফ্রেইট বাজার এবং পরিবেশবান্ধব রূপান্তরের বাড়তি ব্যয়ের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আইএমও’র স্বীকৃতি ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত বিশ্বের বড় বাণিজ্যিক জাহাজগুলো পরিবেশবান্ধব পুনর্ব্যবহারের জন্য বাংলাদেশকে আরও গুরুত্ব দেবে। এতে বৈদেশিক মুদ্রা আয় বাড়বে এবং দেশের ইস্পাত শিল্পের কাঁচামাল সরবরাহেও ইতিবাচক প্রভাব পড়বে।
সংস্কার/ইএমই
আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন, চার ধরনের জ্বালানির দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা,
সরকারি ভাতার টাকা বিতরণে ব্যাপক কারসাজি ও জালিয়াতির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে পরিচালিত এই জালিয়াতির নেপথ্যে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ সংশ্লিষ্টদের নাম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।