অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৮৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ : তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানান, প্রাথমিকভাবে ৮ হাজার ৭৭০টি ভোটকেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া দেশব্যাপী ১৬ হাজার কেন্দ্র মাঝারি ঝুঁকিপূর্ণ এবং প্রায় ১৬ হাজার কেন্দ্র সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। উচ্চ ও মাঝারি ঝুঁকিপূর্ণ মিলিয়ে প্রায় ২৪ হাজার কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের চেষ্টা করা হবে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬ পুলিশ হেডকোয়ার্টার্সের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান আইজিপি।

তিনি বলেন, প্রথম স্তরে দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের প্রতিটিতে পুলিশ মোতায়েন থাকবে। দ্বিতীয় স্তরে কেন্দ্রের বাইরে টহল ও তদারকির জন্য মোবাইল টিম কাজ করবে। তৃতীয় স্তরে বিভিন্ন স্থানে স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। নির্বাচনী নিরাপত্তায় মোট ১ লাখ ৫৭ হাজার ৮০৫ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৯ হাজার ৩৯১ জন ভোটকেন্দ্রে স্ট্যাটিক ফোর্স হিসেবে থাকবেন। বাকিরা মোবাইল ও স্ট্রাইকিং ইউনিটে কাজ করবেন। এছাড়া নির্বাচন সংক্রান্ত সহায়তায় আরও ২৯ হাজার ৭৯৮ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আইজিপি জানান, রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং প্রয়োজন অনুযায়ী পুলিশ সুপাররা ড্রোন ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করবেন। নির্বাচন-পূর্ব সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, গত ১১ ডিসেম্বর ২০২৫ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ৩১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত ও ৬০৩ জন আহত হয়েছেন। এ ধরনের ঘটনা কমাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাবে।

অস্ত্র উদ্ধার ও জমাদানের বিষয়ে আইজিপি জানান, এ পর্যন্ত ২৭ হাজার ৯টি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র থানায় জমা হয়েছে। লুট হওয়া লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি অস্ত্রের সংখ্যা ১ হাজার ৩৩০। তিনি বলেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা যেকোনো অবৈধ অস্ত্রই হুমকি এবং এসব অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি : শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ও মামলা

বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহতদের আর্থিক সহায়তার জন্য নির্দিষ্ট কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট বক্তৃতার শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের

হজ শেষে ফিরেছেন ৩৭ হাজারের বেশি বাংলাদেশি : মৃত্যু ৪৮ হাজির

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে বিভিন্ন কারণে সৌদি আরবে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে বলা হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার

তিস্তা মহাপরিকল্পনায় ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি : দেড় মাসে প্রতিবেদন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান : মন্ত্রিসভার শুভেচ্ছা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার সভা