অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সরকারি ছুটি

                   ছবি : সংগৃহীত

সংস্কার ২২ এপ্রিল ২০২৬ বুধবার: প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ দিনটিকে শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সরকারি ছুটিও থাকবে।

জারি করা পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, প্রতি বছর ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালনের সিদ্ধান্তও জানানো হয়েছে। তবে ওই দিন কোনো সরকারি ছুটি থাকবে না।

এর আগে গত ১৬ এপ্রিল ২০২৬ সরকার সিদ্ধান্ত নেয়, ৭ নভেম্বর পুনরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। দীর্ঘদিন পর দিনটি আবার রাষ্ট্রীয় ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হলো।

মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গণি সাংবাদিকদের জানান, গত ১৬ বছর এই দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হয়নি। এখন থেকে এটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং জাতীয় ছুটির আওতায় থাকবে। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় দিবসের তালিকায় নতুন পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

আজ রাতেই হজ ফ্লাইট উদ্বোধন : ১৮ এপ্রিল থেকে যাত্রী পরিবহন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬  রাত ১১টা ৩০ মিনিটে এই উদ্বোধন অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট সংখ্যা বৃদ্ধি, ভাড়া হ্রাসসহ

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পুরস্কার-২০২৬

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছে সরকার। বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে

দেশে অর্ধেকের বেশি মানুষ অনলাইনে ইন্টারনেট ব্যবহার করছে

দেশের মোট জনসংখ্যার ৫৩ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এর মধ্যে পুরুষ ব্যবহারকারী ৫৬ দশমিক ৬ শতাংশ এবং নারী ৫০ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার’ বিষয়ক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার