অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৫০তম বিসিএস প্রিলিমিনারি : শুরু হলো ‘এক বিসিএস, এক বছর’

ছবি : সংগৃহীত

সংস্কার ৩১ জানুয়ারী ২০২৬: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘এক বিসিএস, এক বছর’ বাস্তবায়নের যাত্রা, যা দেশের ৫৪ বছরের বিসিএস ইতিহাসে প্রথম। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের নির্ধারিত ১৯০টি কেন্দ্রে একযোগে দুই ঘণ্টাব্যাপী এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষায় অংশ নেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেওয়া হয়। সরকারি কর্মকমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সমন্বিত ব্যবস্থাপনায় কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

পিএসসি জানায়, ‘এক বিসিএস, এক বছর’ উদ্যোগের লক্ষ্য হলো বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। এতদিন প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় প্রার্থীদের ভোগান্তি ও প্রশাসনিক জটিলতা তৈরি হতো। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে প্রার্থীরা দ্রুত ফল পাবেন এবং সরকারি দপ্তরগুলো সময়মতো জনবল নিয়োগ দিতে পারবে।

কমিশন সূত্রে জানা গেছে, সময়োপযোগী পরিকল্পনা, ডিজিটাল ব্যবস্থাপনার উন্নয়ন এবং আগাম প্রস্তুতির মাধ্যমে এই লক্ষ্য অর্জনের চেষ্টা চলছে। পিএসসি ৫০তম বিসিএসকে একটি পরীক্ষার চেয়ে বড় পরিসরে দেখছে এবং এটিকে বিসিএস সংস্কারের সূচনাবিন্দু হিসেবে বিবেচনা করছে। পরীক্ষার্থীদের মধ্যেও এ উদ্যোগ নিয়ে আশাবাদ দেখা গেছে। তাদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিসিএস ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে।

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, আমরা ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি। ৫০তম বিসিএস থেকেই এ প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল পর্যন্ত পুরো প্রক্রিয়া ১২ মাসের মধ্যে শেষ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

নতুন বেতন কাঠামোয় বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনা

জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ

স্বেচ্ছায় দেশে ফিরলেন লিবিয়ার আটককেন্দ্রে থাকা ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ

কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড : ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া