অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৩৬ দফা তারুণ্য ও মর্যাদার ইশতেহার ঘোষণা করল এনসিপি

ছবি : সংগৃহীত

সংস্কার ৩০ জানুয়ারী ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি বাস্তবসম্মত ও সংস্কারমুখী রূপরেখা তৈরির লক্ষ্য নিয়ে ৩৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে। দলটি বলেছে, জনগণের নিত্যদিনের সংগ্রাম, প্রত্যাশা ও রাষ্ট্র পরিচালনার মৌলিক সমস্যাকে ভিত্তি করেই এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকার একটি হোটেলে তারুণ্য ও মর্যাদার ইশতেহার শীর্ষক অনুষ্ঠানে এ ইশতেহার প্রকাশ করা হয়। অর্থনীতি, নারী, স্বাস্থ্য ও শিক্ষা, এই চার বিষয়ে উপস্থাপনার পর ৮৬ পৃষ্ঠার ইশতেহার তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ইশতেহারের ভূমিকায় বলা হয়েছে, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং ন্যায্যতা, বাস্তবসম্মত পরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর ভিত্তি করে প্রণীত। এনসিপি নির্বাচনে জয়ের জন্য মিথ্যা আশ্বাস দিতে চায় না এবং আগামী পাঁচ বছরে যতটুকু পরিবর্তন সম্ভব, ততটুকুই প্রতিশ্রুতি দিয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ইশতেহারটি সরকারের অংশীদার হলে বাস্তবায়নের জন্য তাদের অগ্রাধিকার তালিকা। তিনি জানান, এনসিপি একটি নির্বাচনী জোটে থাকলেও কোনো দলের আদর্শ সরকারকে এককভাবে নিয়ন্ত্রণ করবে না; বরং সংস্কার, বিচার, দুর্নীতি ও আধিপত্যবাদবিরোধিতার ন্যূনতম কর্মসূচিতে ঐক্য থাকবে। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এনসিপির ইশতেহার আলাদা, জামায়াত তাদের ইশতেহার দিয়েছে।

এর আগে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, জুলাই পদযাত্রাসহ দেশজুড়ে মানুষের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ভিত্তিতেই ১২ অধ্যায়ে বিভক্ত ৩৬ দফা অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কার ও বিচারের অঙ্গীকার আসে। সেই প্রেক্ষাপটে নতুন বন্দোবস্তের লক্ষ্যে গত বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে এনসিপি। দলটি জামায়াতে ইসলামীর সঙ্গে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিচ্ছে।

ইশতেহারের মূল প্রতিশ্রুতি (৩৬ দফা সংক্ষেপ):  ১) জুলাই সনদ বাস্তবায়নে স্বাধীন কমিশন। ২) জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যার বিচার ও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। ৩) বৈষম্য প্রতিরোধে মানবাধিকার কমিশনের বিশেষ সেল। ৪) জনপ্রতিনিধি ও শীর্ষ কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ। ৫) আমলাতন্ত্রে ল্যাটেরাল এন্ট্রি, পারফরম্যান্সভিত্তিক পদোন্নতি ও হালনাগাদ পে-স্কেল। ৬) সব সেবায় এনআইডি ব্যবহার। ৭) ঘণ্টায় ১০০ টাকা ন্যূনতম মজুরি, শ্রম আইন কঠোর প্রয়োগ। ৮) টিসিবি কার্ড মুদি দোকানে ব্যবহারযোগ্য। ৯) বাড়িভাড়া কাঠামো ও সামাজিক আবাসন। ১০) কর সংস্কার, ক্যাশলেস অর্থনীতি। ১১) এলডিসি উত্তরণ, রপ্তানি বৈচিত্র্য, ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। ১২) চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স। ১৩) মুদ্রাস্ফীতি ৬%-এ নামানো। ১৪) ভোটাধিকার বয়স ১৬, ইয়ুথ সিভিক কাউন্সিল। ১৫) এক কোটি কর্মসংস্থান। ১৬) বছরে ১৫ লাখ দক্ষ প্রবাসী কর্মী। ১৭) শিক্ষা সংস্কার কমিশন ও শিক্ষক বেতন কাঠামো। ১৮) স্নাতকে ইন্টার্নশিপ ও গবেষণা বাধ্যতামূলক। ১৯) রিভার্স ব্রেন ড্রেইন ও ন্যাশনাল কম্পিউটিং সার্ভার। ২০) বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন। ২১) জাতীয় অ্যাম্বুলেন্স ও আধুনিক জরুরি বিভাগ। ২২) ডিজিটাল হেলথ রেকর্ড ও স্বাস্থ্য বীমা। ২৩) নারীর জন্য ১০০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন। ২৪) মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, ডে-কেয়ার। ২৫) নারীবান্ধব স্বাস্থ্যসামগ্রী সরবরাহ। ২৬) ডায়াস্পোরা ডিজিটাল পোর্টাল। ২৭) রেমিটেন্সভিত্তিক বিনিয়োগ ও রেমিটমাইলস। ২৮) প্রতিবন্ধী ও পিছিয়ে পড়াদের সুরক্ষা। ২৯) সমন্বিত গণপরিবহন। ৩০) নবায়নযোগ্য জ্বালানি ও পরিচ্ছন্ন যান। ৩১) শিল্পদূষণ রোধে ইটিপি বাধ্যতামূলক। ৩২) কৃষিতে সরাসরি ভর্তুকি ও সংগ্রহ কেন্দ্র। ৩৩) খাদ্য নিরাপত্তা ও ভেজালবিরোধী অভিযান। ৩৪) ভারতের সঙ্গে সীমান্ত হত্যা, পানি বণ্টন ও শেখ হাসিনাকে ফেরত আনার প্রশ্নে দৃঢ় অবস্থান। ৩৫) রোহিঙ্গা সংকটের মানবিক সমাধান ও আঞ্চলিক কূটনীতি। ৩৬) দ্বিগুণ আকারের রিজার্ভ ফোর্স ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক : দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শেখ হাসিনা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক আজ রাতেই

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সঙ্গে

সাংবাদিকদের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সবসময় সাংবাদিকদের পাশে থাকে বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফেজ্জী হুজুর ছিলেন মুসলমানদের আধ্যাত্মিক ও রাজনৈতিক পথপ্রদর্শক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহ. ছিলেন মুসলমানদের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার। তিনি বলেন, হাজার হাজার আলেম-ওলামার উস্তাদ হাফেজ্জী হুজুর রাহ. জীবদ্দশায় অসংখ্য মসজিদ,