অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৩০ আসনে পুনর্গণনা ও শপথ স্থগিত চায় জামায়াতের জোট

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০টি সংসদীয় আসনের ফলাফল স্থগিত রেখে পুনর্গণনার আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীপাশাপাশি এসব আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ স্থগিত রাখতে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগও নিয়েছে দলটি।  শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

দলটির দাবি, উল্লেখিত আসনগুলোতে তাদের প্রার্থীদের সঙ্গে বিজয়ী ঘোষিত প্রার্থীর ভোটের ব্যবধান খুবই কম, সর্বোচ্চ প্রায় ১০ হাজার ভোট। ভোট গণনার সময় তারা জয়ের ইঙ্গিত পেলেও শেষ পর্যন্ত ফল ভিন্ন হয়েছে। পুনর্গণনা হলে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন নেতারা।

যেসব আসনে পুনর্গণনার আবেদন করা হয়েছে সেগুলো হলো, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-১, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১ (রিকশা), ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩ (রিকশা), ঢাকা-১৭, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।

ব্রিফিংয়ে দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছেন জামায়াতের এজেন্ট, সমর্থক ও নারী কর্মীরা। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।  তিনি আরও বলেন, ঢাকার কিছু আসনে ফল ঘোষণা করতে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু জায়গায় দ্রুত ফল দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তোলেন তিনি। তার মতে, যারা সর্বোচ্চ আসন পেয়েছে তারা সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। জামায়াত একটি সহিংসতামুক্ত নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ইসলামী আন্দোলনে পরবর্তি মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত

চার মাসে ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকা : সংসদে আখতার হোসেন

রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দেশের মোট ঋণ প্রায় ২৩ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এই সময়ে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবি

গণহত্যার বিচার না হলে সরকার পাঁচ বছর টিকবে না : নাহিদ

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য। এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে দ্রুত

একসঙ্গে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ : জমা দিলেন পদত্যাগপত্র

জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। সোমবার ২২ জুন ২০২৬ তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।