আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৭ মার্চ ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রথম ২৮ দিনে নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব উদ্যোগ তুলে ধরেন।
মাহদী আমিন জানান, ঠিক এক মাস আগে জনগণের ভোটে সরকার গঠন করে বিএনপি। এই স্বল্প সময়ে প্রধানমন্ত্রী নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন, যা জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন বর্তমানে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, সরকারের এসব পদক্ষেপ সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের বিভিন্ন খাতে প্রভাব ফেলেছে।
সামাজিক সুরক্ষা খাতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৩৭,৫৬৭ পরিবারকে মাসে ২,৫০০ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু ও গির্জার যাজকদের সম্মানী চালু করা হয়েছে। ঈদ উপলক্ষে অসহায়দের জন্য উপহার বিতরণ এবং প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে প্রায় ২৭ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ, ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, যা ইতোমধ্যে ৫৪ জেলায় চালু হয়েছে। প্রশাসনিক সংস্কারে প্রধানমন্ত্রী নিজে শনিবারও অফিস করছেন এবং কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। ভিভিআইপি প্রটোকল কমানো, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সীমিত করা এবং এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা বাতিল করা হয়েছে।
অর্থনীতি খাতে বাজার মনিটরিং জোরদার, জ্বালানি স্থিতিশীল রাখতে স্পট এলএনজি ক্রয়, বিদেশি বিনিয়োগ সহজীকরণ এবং শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু এবং ইকোনমিক জোন ও শিল্পাঞ্চলে নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ চলছে।
শিক্ষা খাতে পুনর্ভর্তি ফি ও লটারি পদ্ধতি বাতিল, বিদেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি এবং ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়া উন্নয়নে নতুন কুঁড়ি কর্মসূচি ও মাঠ উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড চালু এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু হয়েছে, যার ৮০ শতাংশ নারী। ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নারীর নিরাপত্তায় পিংক বাস চালুর নির্দেশ এবং সাইবার বুলিং প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় শৃঙ্খলায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসে ফ্যান ও এসি সীমিত ব্যবহার, ইফতার আয়োজন সংযত করা, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করা হয়েছে।
এছাড়া ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ, বিভিন্ন বিমানবন্দর ও ট্রেনে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশও দেওয়া হয়েছে।
মাহদী আমিন বলেন, এসব পদক্ষেপ প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রমাণ। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলো দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও নতুন প্রজন্মকে প্রস্তুত করতে সহায়ক হবে। তিনি প্রধানমন্ত্রীর আহ্বানও তুলে ধরেন “সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”
সংস্কার/ইএমই
অন্তর্বর্তী সরকারের গঠিত ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মেনে নেওয়ার কথা জানিয়েছিল বলে জানিয়েছেন সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তত্ত্বাবধায়ক সরকার
ত্রয়োদশ জাতীয় সংসদে কোনো মন্ত্রী অনুপস্থিত থাকলে তার মন্ত্রণালয় বা বিভাগের সংসদ-সংক্রান্ত কাজ কে করবেন, এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তালিকা অনুযায়ী সংসদীয় কার্যাবলি পরিচালিত হবে। অর্থাৎ,
কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিলের সময় ১৫ মার্চ থেকে বাড়িয়ে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রোববার ১৫ মার্চ ২০২৬ জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে
জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া রায়ের ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছে ট্রাইব্যুনাল-২। রোববার ১৫ মার্চ ২০২৬ প্রকাশিত এ রায়ে পর্যবেক্ষণ, শাস্তির যুক্তি ও ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।