অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হ্যাঁ ভোটের প্রচারণায় ছাত্রশিবিরের ৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি

ছবি : সংগৃহীত

সংস্কার ২০ জানুয়ারী ২০২৬: আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।

ছাত্রশিবির জানায়, রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য এবং জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করে একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে এই প্রচারণা চালানো হবে। মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এ ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ৮ সদস্যবিশিষ্ট গণভোট ক্যাম্পেইন পরিচালনা কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাকে এবং সদস্য সচিব করা হয়েছে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদিকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আমিরুল ইসলাম (কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক), আবু সাদিক কায়েম (কেন্দীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি), ডা. রেদওয়ানুল ইসলাম (কেন্দীয় ছাত্রকল্যাণ সম্পাদক), ইঞ্জিনিয়ার তানভীর হোসেন (কেন্দীয় পাবলিক রিলেশনস সম্পাদক), এস এম ফরহাদ (কেন্দীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসু জিএস), মোস্তাকুর রহমান জাহিদ (কেন্দীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাকসু ভিপি) এবং মুহিবুর রহমান (কেন্দীয় কার্যকরী পরিষদ সদস্য)।

এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, গত দেড় দশকের দুঃশাসন ভেঙে ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তার ভিত্তি হলো জুলাই সনদ। এই সনদ বাস্তবায়ন এবং বৈষম্যহীন সমাজ গঠনে রাষ্ট্রের আমূল সংস্কার প্রয়োজন।

তিনি আরও বলেন, গণভোটে হ্যাঁ ভোটের বিজয়ের মাধ্যমেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। ফ্যাসিবাদী শাসনের অবসান এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মর্যাদাশীল বাংলাদেশ গড়তে এটি একটি ঐতিহাসিক সংস্কার যাত্রা। এ লক্ষ্যে তিনি দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী : ১৭ সমঝোতা স্মারক

দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার উদ্যোগ

চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক : গণমাধ্যমে ব্যাপক সহযোগিতা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের

৬ জেলায় সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের