আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ জুন ২০২৬ শুক্রবার: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রাহ. ছিলেন মুসলমানদের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার।
তিনি বলেন, হাজার হাজার আলেম-ওলামার উস্তাদ হাফেজ্জী হুজুর রাহ. জীবদ্দশায় অসংখ্য মসজিদ, মাদরাসা ও খানকাহ প্রতিষ্ঠা করে দ্বীনের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মাওলানা মিয়াজী আরও বলেন, জীবনের শেষ সময়ে এসে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে তিনি দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেন। নির্বাচনের পর ২৯ নভেম্বর বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করে আমৃত্যু খেলাফতভিত্তিক শাসন ব্যবস্থার আন্দোলন চালিয়ে যান। তিনি ৯২ শতাংশ মুসলমানকে এমন রাজনীতির শিক্ষা দিয়েছেন, যাতে রাজনীতি করাও সাওয়াবের কাজ হিসেবে বিবেচিত হয়।
তিনি বলেন, হক্কানী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে খেলাফত আন্দোলন এখনো রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। হাফেজ্জী হুজুর রাহ. ছিলেন কোরআনের প্রকৃত প্রেমিক ও জিকিরে নিমগ্ন ব্যক্তিত্ব। তিনি সবসময় তেলাওয়াত ও জিকিরে মশগুল থাকতেন। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেও তাঁর নফল ইবাদত বাদ পড়েনি। দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠায় তাঁর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
কিশোরগঞ্জ আখড়া বাজার ব্রিজ সংলগ্ন শাপলা মঞ্চে বাংলাদেশ খেলাফত আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত “হাফেজ্জী হুজুর রাহ. এর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদি মসজিদের পেশ ইমাম মাওলানা আনজার শাহের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মাহবুবুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম আকন্দ, মো. জাকির হোসেন, মো. শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আতাউল্লাহ, মাওলানা আলমগীর হোসাইনী ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা