অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হাদি হত্যার বিচার বর্তমান সরকারের মেয়াদেই হবে : সরকারের আশ্বাস

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ ডিসেম্বর ২০২৫: শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলা এই আন্দোলনে শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ রাতে সংহতি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বর্তমান সরকারের মেয়াদকালেই বিচার সম্পন্ন করার জোরালো আশ্বাস দিলেও আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। হাদি হত্যার বিচার এবং ভারতীয় প্রভাব মুক্ত বাংলাদেশের দাবিতে আজ রবিবার দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার সকাল থেকেই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন সহস্রাধিক আন্দোলনকারী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জুলাই স্মৃতিস্তম্ভ পর্যন্ত এলাকায় অস্থায়ী মঞ্চ তৈরি করে দেশাত্মবোধক গান ও বৈপ্লবিক স্লোগান দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীরা, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, দিল্লি না ঢাকা : ঢাকা ঢাকা, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সবাই হাদি হব : যুগে যুগে লড়ে যাবসহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখর করে তোলেন।

দুপুরের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত হাদির কবর জিয়ারত করতে এলে আন্দোলনকারীরা সাময়িকভাবে সরে দাঁড়ান। তবে তিনি চলে যাওয়ার পরপরই আবারও শাহবাগ মোড় দখলে নেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে রোগী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শনিবার দিবাগত রাতে শাহবাগের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শহীদ হাদির জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করে এটি একটি জাতীয় বিচার দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, ইনশাআল্লাহ ২০২৫ সালের ৭ জানুয়ারির পর এই হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করা হবে এবং বর্তমান সরকারের মেয়াদেই দ্রুত বিচার নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, অভিযুক্তরা বিদেশে থাকলে অনুপস্থিতিতেই বিচার করা হবে এবং তাদের দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শহীদ হাদির মৃত্যু ছিল অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক। হাদিকে আমি আমার ভাই মনে করতাম। দেশের জন্য তার শহীদ হয়ে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যে মানুষের জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে, তার হত্যার বিচার নিশ্চিত করা একটি জাতীয় দায়িত্ব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো আন্দোলনকারীদের মতো শাহবাগে বসে নেই, কিন্তু এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তদন্ত করা হচ্ছে বলেই এমন কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না, যা প্রতিপক্ষকে শক্তিশালী করে তুলতে পারে।

রাত সাড়ে ১১টায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রবিবার দেশের ৮টি বিভাগীয় শহরে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। এ সময় তিনি কিছু গণমাধ্যমের ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, কয়েকটি মিডিয়া বিভ্রান্তিকরভাবে প্রচার করছে যে ইনকিলাব মঞ্চ যমুনা ভবন ঘেরাও করতে যাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উপস্থাপনের অপচেষ্টা।

তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনো সংবাদমাধ্যমের খবরে বিশ্বাস না করতে। আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, এটি বাংলাদেশকে ভারতীয় প্রভাবমুক্ত করার আন্দোলন। হত্যার হুমকি দেওয়া হলেও তারা শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে আছেন।
তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হলে ছাত্রজনতা কোনো আপোস করবে না।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী : ১৭ সমঝোতা স্মারক

দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার উদ্যোগ

চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক : গণমাধ্যমে ব্যাপক সহযোগিতা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের

৬ জেলায় সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের