অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হাদিকে গুলির ঘটনায় ‘দাউদ খান’কে প্রাথমিকভাবে শনাক্ত

ছবি : সংগৃহীত

সংস্কার ১৩ ডিসেম্বর ২০২৫:  ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম হিসেবে সাবেক ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের পরিচয় উঠে এসেছে। শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একটি ছবি প্রকাশ করা হয়। পুলিশের দাবি, প্রকাশিত ছবিটির সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের হুবহু মিল রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তির বিষয়ে তথ্য দিলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এদিকে, চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে গত দুই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একই ইস্যুতে একাধিক পোস্ট করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ভোর ৪টা ৭ মিনিটে, নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কীভাবে ওসমান হাদির অভ্যন্তরীণ বলয়ে ঢুকে পড়েছিল - তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তিনি লেখেন, প্রকাশিত সব ছবিই যে একই ব্যক্তির, সেটি সাধারণ মানুষ কতজন সহজে শনাক্ত করতে পারতেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

এর আগে মধ্যরাত ৩টা ৯ মিনিটে দেওয়া আরেকটি পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, যারা দাবি করছেন ওসমান হাদিকে গুলি করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের কোনো সম্পর্ক নেই, তাদের উদ্দেশে প্রশ্ন - ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক না থাকলে কীভাবে তিনি তৎকালীন রাষ্ট্রপতির বাসভবনে প্রবেশ করে বর্তমান রাষ্ট্রপতির পুত্রের সঙ্গে ছবি তুলেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কতজন সাধারণ মানুষের ছবি তোলার সুযোগ হয়।

তবে এই প্রতিবেদন লেখার প্রায় দুই ঘণ্টা আগে, সকাল ৯টা ১৪ মিনিটে নিজের সর্বশেষ পোস্টে আল-জাজিরার এই অনুসন্ধানী সাংবাদিক জানান, ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে কারা গুলি করেছে, সেই রহস্য শক্তভাবে প্রমাণিত হয়েছে। বাকি তথ্যও সময়মতো প্রকাশ পাবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

নতুন বেতন কাঠামোয় বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনা

জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ

স্বেচ্ছায় দেশে ফিরলেন লিবিয়ার আটককেন্দ্রে থাকা ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ

কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড : ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া