অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হরমুজের উত্তেজনায় ঝুঁকিতে ৪ বাংলাদেশি জাহাজ : অল্পের জন্য রক্ষা

ছবি : সংগৃহীত

সংস্কার ৩ মার্চ ২০২৬: আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালীর আশপাশে অবস্থান করছে বাংলাদেশি পতাকাবাহী চারটি জাহাজ। এর মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি জাহাজ ইরানের ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নোঙর করা বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা থেকে মাত্র প্রায় ১০০ গজ দূরে ইরানের একটি ড্রোন বিস্ফোরিত হয়। এতে জাহাজটি এবং এর ৩১ জন নাবিক অক্ষত থাকেন।

গত শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ হামলার পর নিরাপত্তার কারণে জাহাজটি থেকে পণ্য খালাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দুই দিন পর আবার খালাস কার্যক্রম শুরু হয়। তবে পণ্য খালাস শেষ হলেও যুদ্ধসংকুল পরিস্থিতির কারণে জাহাজটি এখনই হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না।

বিএসসি ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালীর আশপাশে আরও তিনটি বাংলাদেশি জাহাজ রয়েছে। এর মধ্যে কেএসআরএম গ্রুপের দুটি এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) একটি জাহাজ রয়েছে। নিরাপত্তার স্বার্থে এসব জাহাজকে গতি কমানোসহ কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কেএসআরএম গ্রুপের নির্বাহী পরিচালক মেহেরুল করিম জানান, তাদের একটি জাহাজ ওমানের সালালা বন্দরের দিকে এবং অন্যটি কুয়েতের উদ্দেশে যাচ্ছিল। স্বাভাবিক অবস্থায় তিন-চার দিনের মধ্যে গন্তব্যে পৌঁছার কথা থাকলেও ঝুঁকি এড়াতে জাহাজ দুটিকে গতি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মার্কেন্টাইল শিপিং লাইনসের একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের শারজার খোর ফাক্কান বন্দরে জ্বালানি নেওয়ার কথা ছিল। নাবিকদের নিরাপত্তার কথা বিবেচনায় সেই যাত্রা স্থগিত করা হয়েছে। বর্তমানে জাহাজটি আরব সাগরে অবস্থান করছে।

এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন বিএসসির জাহাজ এমভি বাংলার জয়যাত্রা গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ কাতারের মোসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে জেবেল আলী বন্দরে পৌঁছে। পরদিন যুদ্ধ পরিস্থিতির কারণে বন্দরে রেড অ্যালার্ট জারি করা হলে জাহাজ থেকে পণ্য খালাস সাময়িকভাবে বন্ধ করা হয়।

জাহাজে থাকা নাবিক আতিকুল হক সামাজিক মাধ্যমে লিখেছেন, তাদের জাহাজের মাত্র ১০০ গজ সামনে ইরানি ড্রোন বিস্ফোরিত হয়, তবে আল্লাহর রহমতে জাহাজ ও নাবিকরা নিরাপদ আছেন। আরেক নাবিক স্যাটেলাইট ফোনে জানান, ড্রোনের আলো ও বিস্ফোরণের বিকট শব্দে মুহূর্তের জন্য মনে হয়েছিল তাদের জাহাজটিই হামলার লক্ষ্যবস্তু। এতে জাহাজে থাকা নাবিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী : ১৭ সমঝোতা স্মারক

দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার উদ্যোগ

চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক : গণমাধ্যমে ব্যাপক সহযোগিতা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের

৬ জেলায় সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের