অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের আভাস : আরপিও পুনর্লিখন

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার: স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করতে আইন, বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সহজ ভাষায় নতুনভাবে পুনর্লিখনের সম্ভাবনাও আলোচনা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে পাস হওয়ার পর নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকাও ঘোষণা করেছে।

ইসি সূত্র জানিয়েছে, দলীয় প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচন হওয়ায় নতুন বাস্তবতায় আইন ও বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে, .প্রার্থীদের জামানতের পরিমাণ বৃদ্ধি, স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারের স্বাক্ষর সংগ্রহের বাধ্যবাধকতা বাতিল এবং সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সমন্বিত আচরণবিধি প্রণয়ন।

এ ছাড়া অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার বর্তমান বিধান বাতিলের কথাও ভাবা হচ্ছে। নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, বিলবোর্ডে প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনাও রয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন সংস্কার করা হবে।

গত ১১ মে এক কর্মশালায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ১৯৭২ সালের আরপিও এতটাই জটিল যে সাধারণ মানুষ ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য এটি বোঝা কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, সময়ের প্রয়োজন অনুযায়ী আইনটি বারবার সংশোধন করা হলেও এখন এটিকে সহজ, স্পষ্ট ও বোধগম্য ভাষায় পুনর্লিখনের সময় এসেছে। নতুনভাবে সাজানো হলে আইনটি প্রয়োগ ও বোঝাপড়ার ক্ষেত্রে আরও কার্যকর হবে।

স্থানীয় সরকার নির্বাচনের আইন ও আচরণবিধিতে সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, এ বিষয়ে কমিশনের বৈঠকে আলোচনা করে একটি খসড়া প্রস্তুত করা হবে। পরে যাচাই-বাছাই শেষে তা কমিশনে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য একটি সমন্বিত আচরণবিধি থাকা উচিত এবং তিনি সেই প্রস্তাব দেবেন।

বর্তমান আইনে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামানতের পরিমাণ ভোটার সংখ্যার ভিত্তিতে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে। সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের জন্য এ পরিমাণ ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের জন্য ১০ হাজার টাকা।

অন্যদিকে পৌরসভা নির্বাচনে ভোটার সংখ্যার ভিত্তিতে মেয়র প্রার্থীদের জন্য ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত জামানতের বিধান রয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, উপজেলা পরিষদে সংসদ সদস্যদের অফিস থাকায় তারা প্রভাব বিস্তার করতে পারেন। তাই নির্বাচনের সময় এমপিরা যাতে উপজেলা পরিষদে না যান বা কম যান, সেটিও আচরণবিধিতে যুক্ত করার বিষয় বিবেচনা করা হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়