আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২১ জুন ২০২৬ রবিবার: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা আজ সুইজারল্যান্ডের বার্গেনস্টকে শুরু হয়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ অংশ নিয়েছেন।
‘লেক লুসার্ন সম্মেলন’ নামে পরিচিত এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি একটি চতুর্মুখী বৈঠকও অনুষ্ঠিত হবে। আলোচনার মূল বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা।
এর আগে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। সেই সমঝোতা অনুযায়ী, ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে প্রযুক্তিগত আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সুইজারল্যান্ডের এই বৈঠক সেই প্রক্রিয়ার প্রথম ধাপ।
আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা ও তদারকি জোরদার, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির সম্পদ উন্মুক্ত করার আইনি ও প্রযুক্তিগত বিষয়, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং লেবাননে যুদ্ধবিরতি ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের স্থায়ী সমাধানের বিষয় গুরুত্ব পাচ্ছে।
তবে আলোচনা শুরুর আগেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রণালী দিয়ে জ্বালানি তেল পরিবহন স্বাভাবিক রয়েছে এবং ইরানের দাবি সঠিক নয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে যুক্তরাষ্ট্র নিজ উদ্যোগে হরমুজ প্রণালীতে টোল আরোপ করতে পারে।
বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়াও বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রয়েছেন। ইরানের প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অংশ নিয়েছেন। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির। কাতারের পক্ষ থেকেও পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে