অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সীমান্তে পুশইন ও হত্যা বন্ধে ব্যর্থ হলে পদত্যাগ করুন : এনসিপির

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ জুন ২০২৬ মঙ্গলবার: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সরকার যদি সীমান্তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। সোমবার রাজধানীর শাহবাগে ১১ দলীয় ঐক্যের আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ৫৩ বছর দেশে একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ চাপিয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে জনগণ স্বাধীন পররাষ্ট্রনীতি, ইসলাম এবং জাতীয় সার্বভৌমত্বের প্রত্যাশা করেছে। তাঁর অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শ থেকে সরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আগের নীতির অনুসরণ করছেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, যদি দলটি সেই পথে এগোয়, তাহলে জনগণ তা গ্রহণ করবে না এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে।

সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তাঁদের পদত্যাগ করা উচিত। অন্যথায় জনগণ আন্দোলনের মাধ্যমে জবাব দেবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও অভিযোগ করেন, পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক দায়িত্ব পালন করলেও সীমান্তে হত্যাকাণ্ড ও পুশইনের মতো বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখছেন না। পাশাপাশি সরকারের এক উপদেষ্টার উদ্দেশেও তিনি বলেন, কেউ যদি দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসের পথে হাঁটেন, তাহলে জনগণ তারও বিরোধিতা করবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা