অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সম্পদ গোপনকারীদের নেতৃত্বে আসা উচিত নয় : দুদক চেয়ারম্যান

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ জানুয়ারী ২০২৬: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, যারা নির্বাচনী হলফনামায় সম্পদ গোপন করেন, ভবিষ্যতে তাদের নেতৃত্বের পদে আসীন হতে দেওয়া উচিত নয়। তিনি মনে করেন, অপ্রকাশিত সম্পদধারীরা রাষ্ট্র শাসনের দায়িত্ব পেলে সুশাসন নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

রোববার ১১ জানুয়ারি ২০২৬ দুদকের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক)-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি প্রার্থীদের সম্পদ ঘোষণার তথ্য যাচাইয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং স্বচ্ছতার পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে র‌্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাবারুল হকের সঞ্চালনায় দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ এবং দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।

ড. মোমেন বলেন, অল্প সময়ের মধ্যে প্রতিটি প্রার্থীর সব তথ্য বিস্তারিতভাবে যাচাই করা দুদকের পক্ষে কঠিন। এ কারণে গণমাধ্যমের সহায়তা অত্যন্ত জরুরি। তিনি বলেন, কোনো প্রার্থীর অপ্রকাশিত সম্পদের বিষয়ে সন্দেহ হলে সাংবাদিকরা যেন তা আগে দুদককে জানান। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমকে দুদকের পাশে থাকার আহ্বান জানান তিনি।

জাতির ভবিষ্যৎ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের লক্ষ্য হলো সবার জন্য সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা। একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দুর্নীতিমুক্ত নেতৃত্ব অপরিহার্য। ভবিষ্যতের নেতারা যেন সততার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং ন্যায়বিচার বজায় রাখেন, এটাই দুদকের প্রত্যাশা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

নতুন বেতন কাঠামোয় বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনা

জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ

স্বেচ্ছায় দেশে ফিরলেন লিবিয়ার আটককেন্দ্রে থাকা ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ

কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড : ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া