আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩১ মে ২০২৬ রবিবার: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা জোট ‘অকাস’-এর অধীনে নতুন মানববিহীন ডুবোযান বা ডুবোড্রোন প্রযুক্তি উন্নয়নের ঘোষণা দিয়েছে। সমুদ্রের তলদেশে নজরদারি, তথ্য সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীরা যৌথভাবে এ প্রকল্পের ঘোষণা দেন। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছরের মধ্যেই ডুবোড্রোন প্রযুক্তির প্রাথমিক সংস্করণ প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রকল্পের মোট ব্যয় এখনো প্রকাশ করা হয়নি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানান, তার দেশ এ প্রকল্পে প্রায় ১৫ কোটি পাউন্ড বিনিয়োগ করবে। এই অর্থ অকাস জোটের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হবে।
২০২১ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে অকাস চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথমদিকে এর মূল লক্ষ্য ছিল পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি ও সামরিক সক্ষমতা বিনিময়। পরে এর পরিধি বাড়িয়ে উন্নত প্রযুক্তি সহযোগিতাকে অন্তর্ভুক্ত করা হয়।
অকাসের দ্বিতীয় ধাপ বা ‘পিলার টু’-এর আওতায় বর্তমানে ডুবো রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হাইপারসনিক প্রযুক্তি উন্নয়নের মতো প্রকল্প চলছে। নতুন ডুবোড্রোন কর্মসূচিকে এই ধাপের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
কর্মকর্তাদের মতে, এসব ডুবোড্রোন সমুদ্রের তলদেশে থাকা কেবল, পাইপলাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো পর্যবেক্ষণ ও সুরক্ষায় কাজ করবে। পাশাপাশি নজরদারি, তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী প্রতিরক্ষামূলক কার্যক্রমেও এগুলো ব্যবহার করা যাবে।
জন হিলি বলেন, সমুদ্রের তলদেশে থাকা অবকাঠামো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এসব সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির প্রয়োজন রয়েছে।
অকাসের এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হয়েছে, যখন পশ্চিমা দেশগুলো সমুদ্রের তলদেশে থাকা গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করছে। সাবমেরিন কেবল ও পাইপলাইনের ক্ষতির বিভিন্ন ঘটনার পর নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের দাবি বেড়েছে।
বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাড়তে থাকা ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই প্রযুক্তি উন্নয়ন কর্মসূচি ভবিষ্যতের সামুদ্রিক নিরাপত্তা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। (বিবিসি)
সংস্কার/ইএমই
প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও
ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক
আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে