অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সমুদ্রপথে রোহিঙ্গাদের করুণ পরিণতি : ২০২৫ এ ৯০০ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

সংস্কার ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার: আন্দামান সাগর ও বঙ্গোপসাগর হয়ে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রাকালে ২০২৫ সালে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থীর প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রপথ রোহিঙ্গাদের জন্য গত বছর সবচেয়ে প্রাণঘাতী হয়ে ওঠে। ওই সময়ে সাড়ে ৬ হাজারের বেশি রোহিঙ্গা এই বিপজ্জনক পথে যাত্রার চেষ্টা করেন, যাদের মধ্যে প্রতি সাতজনে একজন মারা যান বা নিখোঁজ হন। এ অঞ্চলকে বিশ্বে শরণার্থী ও অভিবাসীদের জন্য সবচেয়ে বেশি মৃত্যুহারসম্পন্ন সমুদ্রপথ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের যাত্রায় অংশগ্রহণকারীদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু, এবং এই প্রবণতা ২০২৬ সালেও অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ইতোমধ্যে ২ হাজার ৮০০-এর বেশি রোহিঙ্গা সমুদ্রপথে পাড়ি জমিয়েছেন।

এদিকে, গত ২৬ মার্চ বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা আন্দামান সাগরে ডুবে যাওয়ার ঘটনাও তুলে ধরা হয়েছে। এতে আনুমানিক ২৫০ জন নিখোঁজ হন। পরে ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে নয়জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাদের জন্য কাউন্সেলিং, চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা দিচ্ছে ইউএনএইচসিআর।

সংস্থাটি আরও জানায়, মানবপাচার, শোষণ ও মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও হাজার হাজার রোহিঙ্গা এ ধরনের যাত্রা চালিয়ে যাচ্ছেন। এসব নৌকা সাধারণত বাংলাদেশের কক্সবাজার বা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো অতিরিক্ত যাত্রীবোঝাই ও অনিরাপদ থাকে।

ইউএনএইচসিআর উল্লেখ করেছে, বেশিরভাগ রোহিঙ্গা শরণার্থী নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যেতে চান। তবে চলমান সংঘাত, নিপীড়ন এবং নাগরিকত্ব সংকটের কারণে তাদের সামনে সেই সম্ভাবনা এখনও অনিশ্চিত রয়ে গেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে