আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৩ জানুয়ারী ২০২৬: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় আগাম নির্বাচনের আগে দেশটির সংসদের নিম্নকক্ষ বিলুপ্ত ঘোষণা করেছেন। শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ সংসদের স্পিকার একটি চিঠি পাঠ করে আনুষ্ঠানিকভাবে ৪৬৫ সদস্যের নিম্নকক্ষ বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় আইনপ্রণেতারা ঐতিহ্যবাহী বাঞ্জাই স্লোগান দেন।
নিম্নকক্ষ ভেঙে দেওয়ার মধ্য দিয়ে জাপানে ১২ দিনের নির্বাচনী প্রচারণার পথ খুলে গেল। নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬।
দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি গত সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ আগাম নির্বাচনের ঘোষণা দেন। তিনি গত বছরের অক্টোবরে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এবং মাত্র তিন মাস ধরে দায়িত্বে রয়েছেন। জরিপ অনুযায়ী, তার জনপ্রিয়তা বর্তমানে প্রায় ৭০ শতাংশ।
নিজের ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে জনসমর্থন হারানো শাসক দলকে আবারও শক্ত অবস্থানে ফেরানোর আশা প্রকাশ করেছেন তাকাইচি। তার নেতৃত্বাধীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাপান ইনোভেশন পার্টি (জেআইপি) নিয়ে গঠিত জোটের শক্তিশালী নিম্নকক্ষে খুবই সীমিত সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
তসুকুবা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ের অধ্যাপক হিদেহিরো ইয়ামামোতো বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির প্রতি উচ্চ জনসমর্থন এলডিপির ভোট বাড়াবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তার মতে, জনগণের মূল নজর থাকবে মূল্যস্ফীতি মোকাবিলায় সরকারের পদক্ষেপের দিকে।
রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে জানিয়েছে, আসন্ন নির্বাচনী প্রচারণায় প্রধান ইস্যু হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি। গত নভেম্বরে তাকাইচি মন্তব্য করেছিলেন, চীন যদি তাইওয়ানে সামরিক পদক্ষেপ নেয়, তবে জাপান এতে জড়িত হতে পারে। এর পর থেকেই টোকিও ও বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। চীন স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে।
সংস্কার/ইএমই
ভারতের কেরালা রাজ্যের সরকারি গেজেটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ইসলাম গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ও খ্রিষ্টধর্ম গ্রহণের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে কেরালায় ৪০ জন ইসলাম ধর্ম ত্যাগ করলেও ১৪৪ জন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সর্বোচ্চ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ (এনপিসি) থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৬ জন শীর্ষ জেনারেলসহ মোট ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে এনপিসির স্থায়ী কমিটির
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন এবং নিখোঁজের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। উদ্ধার অভিযান ধীরগতিতে চলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ভারতের মধ্যপ্রদেশে ২০২২ সালের এক গণপিটুনি হত্যা মামলায় ১৪ জন তথাকথিত ‘গো-রক্ষক’কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান প্রাণনাশের হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের মুখে পড়েছেন। ঘটনাটি দেশজুড়ে বিচারকদের নিরাপত্তা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা