আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০৫ জানুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম শেষ হয়েছে। সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা গতকাল রোববার এই প্রাথমিক বাছাই সম্পন্ন করেন। এতে প্রাথমিকভাবে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, নানা ধরনের ভুল ও ঘাটতির কারণে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক শেষ দিনের তথ্য নিশ্চিত করে জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে, তাদের জন্য আপিলের সুযোগ রাখা হয়েছে। আগামীকাল সোমবার ৫ জানুয়ারি ২০২৬ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।
বিভাগভিত্তিক হিসাবে রংপুর অঞ্চলে দাখিল করা ২৭৯টি মনোনয়নপত্রের মধ্যে ২১৯টি বৈধ এবং ৫৯টি বাতিল হয়েছে। রাজশাহী অঞ্চলে ২৬০ জন প্রার্থীর মধ্যে ১৮৫ জনের মনোনয়ন বৈধ ও ৭৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। খুলনা অঞ্চলে ২৭৫ জনের মধ্যে ১৯৬ জন বৈধ এবং ৭৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বরিশাল অঞ্চলে মনোনয়ন জমা দিয়েছিলেন ১৬২ জন প্রার্থী। এর মধ্যে ১৩১ জনের মনোনয়ন বৈধ এবং ৩১ জনের মনোনয়ন বাতিল করা হয়। ময়মনসিংহ অঞ্চলে ৩১১ জন প্রার্থীর মধ্যে ১৯৯ জন বৈধ এবং ১১২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঢাকা অঞ্চলে ৪৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৩০৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং ১৩৩ জনের মনোনয়ন বাতিল করা হয়। ফরিদপুর অঞ্চলে ১৪২ জন প্রার্থীর মধ্যে ৯৬ জনের মনোনয়ন বৈধ এবং ৪৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সিলেট অঞ্চলে ১৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১১০ জন বৈধ ও ৩৬ জনের মনোনয়ন বাতিল হয়। কুমিল্লা অঞ্চলে ৩৫৭ জন প্রার্থীর মধ্যে ২৫৯ জন বৈধ এবং ৯৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে ১৯৪ জন প্রার্থীর মধ্যে ১৩৮ জনের মনোনয়ন বৈধ ও ৫৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে জমা পড়া মোট ২৩৮টি মনোনয়নপত্রের মধ্যে ১৬১টি বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যের ঘাটতির কারণে ৮১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রাজধানীর তিনটি পৃথক দপ্তরে এই বাছাই কার্যক্রম পরিচালিত হয়। ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পৃথকভাবে রিটার্নিং কর্মকর্তা হিসেবে মনোনয়নপত্র যাচাই করেন। এতে ১৬১ জনের মনোনয়ন বৈধ, ৮১ জনের আবেদন বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলের প্রত্যয়নপত্র সঠিক না থাকা, হলফনামায় প্রয়োজনীয় স্বাক্ষর বা নথির অভাব, ঋণখেলাপি হওয়া এবং ফৌজদারি মামলার তথ্য গোপন করার কারণে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ কোনো প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের কাছে নির্ধারিত ফরমেটে জমা দিতে হবে। আবেদনে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ উল্লেখ করে বিবৃতি এবং সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি দিতে হবে। ১টি মূল কপিসহ মোট ৭টি কপি জমা দিতে হবে। নির্ধারিত কেন্দ্রের নিজ নিজ অঞ্চলের বুথে আপিল আবেদন জমা দিতে হবে। আপিলের রায়ের কপি পেতে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, যা নির্বাচন কমিশনের আপিল সংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে সংগ্রহ করা যাবে।
নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে আপিলগুলো নিষ্পত্তি করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জাতীয় গণভোটও অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ কঠোরভাবে অনুসরণ করতে হবে।
সংস্কার/ইএমই
তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সহযোগিতা ও অংশগ্রহণ চেয়েছে বাংলাদেশ। বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ৫ থেকে ৭ মে চীন সফর করেন। সফরের অংশ
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ২০২৬-২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম ধাপে নিম্ন আয়ের কর্মচারী, স্বল্প পেনশনভোগী এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের অভিভাবকদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানায়
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পুনর্গঠিত পে-স্কেল কমিটি ইতোমধ্যে সুপারিশ তৈরির কাজ শুরু করেছে। শিগগিরই তাদের প্রস্তাব সরকারের কাছে জমা দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থনীতির ওপর চাপ কমাতে আগামী তিন বছরে ধাপে
সরকারি চাকরি আইন অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের আরও ১৭ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রোববার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে