অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সংবিধান সংস্কার পরিষদে জামায়াতের সদস্যদের শপথ গ্রহণ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৭ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছে দুই দল।  বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তবে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন। উভয় শপথই পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শুরুর কথা ছিল। এমপি হিসেবে শপথ নেওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নবনির্বাচিত সদস্যরা শপথ কক্ষে উপস্থিত হন। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মাইক নিয়ে জানান, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।

তিনি হাতে থাকা ফর্ম দেখিয়ে বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের আগে সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন তা বিধিবদ্ধ করতে হবে। বর্তমান সংবিধানে এ ধরনের কোনো ফর্ম নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সংবিধানের তৃতীয় তফসিলে সাদা ফর্ম রয়েছে। একই ধরনের ফর্ম সেখানে অন্তর্ভুক্ত করে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। তাই সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী তারা এ পর্যায় পর্যন্ত এসেছেন।

সালাহউদ্দিন আহমদ জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি সংবিধান মেনে চলছে এবং ভবিষ্যতেও চলবে। পরে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সদস্যদের সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা