আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
শিগগিরই পুলিশে ২৭০১ কনস্টেবল নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : সংগৃহীত
সংস্কার ২৩ ফেব্রুয়ারী ২০২৬: খুব দ্রুত পুলিশ বাহিনীতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করাই সরকারের প্রধান লক্ষ্য। সে উদ্দেশ্যে জনবল ঘাটতি পূরণে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স যথাযথ প্রক্রিয়ায় দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
তিনি আরও বলেন, যাচাই কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা থাকবে। যারা লাইসেন্স পেয়েছেন, তারা উপযুক্ত কি না তা যাচাই করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্স বাতিল করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাতিল হওয়া লাইসেন্সের আওতায় থাকা অস্ত্রও অবৈধ হিসেবে গণ্য হবে এবং সেগুলো বাতিল করা হবে।
অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, তার জানা মতে এখনো ১০ হাজারের বেশি অস্ত্র উদ্ধার হয়নি এবং সেগুলো বর্তমানে অবৈধ অবস্থায় রয়েছে। এসব অস্ত্র উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে মামলা করা হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অস্ত্রগুলো উদ্ধার করা হবে।
সংস্কার/ইএমই
দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং
চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ
বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের