অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রাজস্থানে মসজিদ উচ্ছেদ ইস্যুতে একসঙ্গে প্রতিবাদে হিন্দু-মুসলিম

ছবি : সংগৃহীত

সংস্কার ২৭ জুন ২০২৬ শনিবার: ভারতের রাজস্থান রাজ্যের বাড়মের ও জয়সলমীর জেলায় সরকারি উচ্ছেদ অভিযানের নামে মসজিদ ও মুসলিম ধর্মীয় উপাসনালয় ভাঙার অভিযোগে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছেন। এই আন্দোলনের বিশেষ দিক হলো, স্থানীয় মুসলিমদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরাও একসঙ্গে উচ্ছেদ অভিযানের বিরোধিতা করছেন।

বাড়মের জেলার বাড়বীর গ্রামসহ জয়সলমীরের বিভিন্ন এলাকায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ যৌথভাবে সর্ব ধর্ম শান্তি সভা আয়োজন করে প্রতিবাদ মিছিল করেন। পরে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে তাঁরা একতরফা উচ্ছেদ অভিযান বন্ধ এবং দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবি জানান।

আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী পারাদিয়া গ্রামের হিন্দু সরপঞ্চ সুরতারাম মেঘওয়াল অভিযোগ করেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই উচ্ছেদ চালানো হচ্ছে। তাঁর প্রশ্ন, যদি নিয়ম মেনে মসজিদ পরীক্ষা ও ভাঙা হয়, তবে একইভাবে মন্দিরও পরীক্ষা করা উচিত। শুধু মুসলিমদের ধর্মীয় স্থাপনাকেই কেন লক্ষ্যবস্তু করা হচ্ছে? তিনি আরও বলেন, বাইরে থেকে বিষয়টিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা হলেও স্থানীয় মানুষ ঐক্যবদ্ধ আছেন এবং রাজনৈতিক স্বার্থে সেই সম্প্রীতি নষ্ট হতে দেবেন না।

প্রতিবাদে অংশ নেওয়া উদরাম মেঘওয়াল ও গোবিন্দ ভার্গব বলেন, এটি কোনো একটি ধর্মের নয়, বরং গ্রামের ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষার আন্দোলন। তাঁদের দাবি, ভেঙে ফেলা মাজার ও মসজিদ মুসলিমদের পাশাপাশি হিন্দুদের কাছেও শ্রদ্ধা ও আবেগের স্থান ছিল। দীর্ঘদিন ধরে দুই সম্প্রদায় একে অপরের উৎসব ও দুর্দিনে পাশে থেকেছে, সেই ঐতিহ্য অটুট রাখতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

নাগরিক অধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) দাবি করেছে, ভারত-পাকিস্তান সীমান্তসংলগ্ন রাজস্থানের জয়সলমীর, বিকানের, শ্রীগঙ্গানগর ও বাড়মেরএই চার জেলায় প্রায় ৩৫০টি মসজিদে সরকারি নোটিশ পাঠানো হয়েছে।

প্রশাসনের দাবি, অপারেশন সুইপ-এর আওতায় সীমান্ত নিরাপত্তা ও অবৈধ দখল উচ্ছেদের অংশ হিসেবে অভিযান চলছে। তবে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মীদের অভিযোগ, আইন উপেক্ষা করে বেছে বেছে মুসলিম ধর্মীয় স্থাপনাগুলোকেই লক্ষ্য করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রপন্থীদের একাংশ এই আন্দোলনে অংশ নেওয়া হিন্দুদের সমালোচনা করলেও, অনেক নেটিজেন তাঁদের উদ্যোগের প্রশংসা করেছেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে এক্সে মন্তব্য করেন, মানুষ সাম্প্রদায়িক রাজনীতিতে ক্লান্ত। মানবাধিকারকর্মী তিস্তা সেতলভাদও প্রশ্ন তুলেছেন, সম্প্রীতির এমন দৃষ্টান্ত জাতীয় গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পাচ্ছে না কেন।

গ্রামবাসীরা জানিয়েছেন, রাজ্য সরকার এই উচ্ছেদ অভিযান বন্ধ না করা পর্যন্ত তাঁদের আইনি লড়াই ও শান্তিপূর্ণ গণআন্দোলন অব্যাহত থাকবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

দুর্নীতির অভিযোগে চীনের আইনসভা থেকে ১৩ সদস্য অপসারণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সর্বোচ্চ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ (এনপিসি) থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৬ জন শীর্ষ জেনারেলসহ মোট ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে এনপিসির স্থায়ী কমিটির

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : মৃত ৯২০ নিখোঁজ ৫১০০০ এর বেশি

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন এবং নিখোঁজের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। উদ্ধার অভিযান ধীরগতিতে চলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

যাবজ্জীবন রায়ের পর হুমকির মুখে মধ্যপ্রদেশের নারী বিচারক

ভারতের মধ্যপ্রদেশে ২০২২ সালের এক গণপিটুনি হত্যা মামলায় ১৪ জন তথাকথিত ‘গো-রক্ষক’কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান প্রাণনাশের হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের মুখে পড়েছেন। ঘটনাটি দেশজুড়ে বিচারকদের নিরাপত্তা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৩৫; কানাডার সহায়তা

ভেনেজুয়েলায় শতাব্দীর অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পে দেশজুড়ে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বুধবার এক মিনিটেরও কম, মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.১ (কিছু প্রতিবেদনে ৭.২) এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, এটি দেশটির গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। সর্বশেষ হিসাবে