অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে মহাসড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ ফেব্রুয়ারী ২০২৬: রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসার কর্মী-সমর্থকরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেন। বেলা ১২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। এসময় ‘আখতার ভোট চোর, ভোট চুরি মানবো না, মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। বেলা ৩টা পর্যন্ত অবরোধ চলে। পরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ঘটনাস্থলে গিয়ে ভোট পুনর্গণনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করেন, জনগণ তাকে ভোট দিলেও প্রশাসনিক হস্তক্ষেপে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, পুনর্গণনা হলে যে ফল আসবে, তা ভোটাররা মেনে নেবে। তিনি আরও দাবি করেন, নির্বাচনী দায়িত্বে থাকা ডিসি ফল পরিবর্তন করেছেন এবং পুনর্গণনায় কালক্ষেপণ করে আবারও ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ করা হতে পারে।

অন্যদিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত প্রার্থী আখতার হোসেন বলেন, হারাগাছ এলাকায় ভরসার ভাড়া করা লোকজন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। তিনি প্রশাসনকে আলোচনার মাধ্যমে দ্রুত আইনগত সমাধানের আহ্বান জানান। তার অভিযোগ, খেটে খাওয়া মানুষদের লোভ ও ভয় দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। এ পরিস্থিতির দায় বিএনপির হাইকমান্ডকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

একই দাবিতে সকালে পীরগাছা বাজার এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার আবেদন করা হয়।  এদিকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনেও ভোট পুনর্গণনার দাবিতে শুক্রবার রাতে বিএনপি প্রার্থী সাইফুল ইসলামের কর্মী-সমর্থকরা বিক্ষোভ করেন। উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম অভিযোগ করেন, প্রশাসনের যোগসাজশে ধানের শীষের অনেক ব্যালট বাতিল করা হয়েছে। তিনি দ্রুত ভোট পুনর্গণনার দাবি জানান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ইসলামী আন্দোলনে পরবর্তি মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত

চার মাসে ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকা : সংসদে আখতার হোসেন

রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দেশের মোট ঋণ প্রায় ২৩ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এই সময়ে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবি

গণহত্যার বিচার না হলে সরকার পাঁচ বছর টিকবে না : নাহিদ

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য। এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে দ্রুত

একসঙ্গে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ : জমা দিলেন পদত্যাগপত্র

জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। সোমবার ২২ জুন ২০২৬ তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।