অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যৌন সহিংসতার অভিযোগে ইসরাইলকে জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার: জাতিসংঘ সশস্ত্র সংঘাত ও যুদ্ধক্ষেত্রে যৌন সহিংসতার অভিযোগে ইসরাইলকে কালো তালিকাভুক্ত করেছে। বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এ তথ্য নিশ্চিত করেন।

ড্যানন এ সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতবাস্তবতাবিবর্জিত বলে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই পদক্ষেপের মাধ্যমে ইসরাইলকে হামাস, আইএসআইএস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে একই তালিকায় রাখা হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্তের প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে ইসরাইল।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের কালো তালিকায় ইসরাইলি কারা কর্তৃপক্ষ (আইপিএস) অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি অন্যান্য ইসরাইলি সংস্থাকেও ভবিষ্যতে তালিকাভুক্তির সম্ভাবনায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর ধর্ষণ ও বিভিন্ন ধরনের যৌন সহিংসতার অভিযোগ নিয়ে মানবাধিকার সংস্থা এবং মিডল ইস্ট আইসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জাতিসংঘ এ পদক্ষেপ নেয়।

জাতিসংঘের এই কালো তালিকা সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতা বিষয়ক (সিআরএসভি) মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ। এতে সশস্ত্র সংঘাতের সময় ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতায় জড়িত বা অভিযুক্ত পক্ষগুলোকে চিহ্নিত করা হয়।

এদিকে ড্যানি ড্যানন দাবি করেন, এই সিদ্ধান্ত জাতিসংঘের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার ওপর প্রশ্ন তুলেছে এবং এটিকে তিনি সংস্থাটির নৈতিক অবস্থানের অবক্ষয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও

গুজরাটে গোপন নথিতে ধর্মীয় আচরণকে উগ্রবাদের সূচক করার অভিযোগ

ভারতের গুজরাট পুলিশের স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) একটি ‘গোপন’ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে মুসলিমদের নিয়মিত ধর্মীয় আচরণ, পোশাক ও সম্ভাষণের মতো সাধারণ বিষয়কে উগ্রবাদ বা র‌্যাডিকালাইজেশনের সম্ভাব্য লক্ষণ হিসেবে উল্লে

ভারতে মসজিদে নামাজ স্থগিত : উত্তরাখণ্ডে মাদরাসায় অনুদান বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ-নিরাপত্তা বলয়ের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ (বাঁকড়া মসজিদ)-এ শনিবার থেকে তিন দিনের জন্য নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক

ন্যাটো সম্মেলনে বিশ্বনেতাদের রিভলভার উপহার দিলেন এরদোয়ান

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কর্মকর্তাদের ব্যতিক্রমী উপহার দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তিনি প্রত্যেককে তুরস্কে তৈরি একটি আসল ‘গুমুশায় .৩৫৭ ম্যাগনাম’ রিভলভার, ৬টি তাজা গুলি এবং একটি ক্লিনিং কিট উপহার দেন। এই ব্যতিক্রমী উপহার বিশ্বনেতাদে