আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০২ ডিসেম্বর ২০২৫: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক জরিপে ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের মূল্যায়ন নিয়ে এক নতুন চিত্র সামনে এসেছে, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক মনে করছেন প্রেসিডেন্ট ইতিহাসে ইতিবাচকের চেয়ে নেতিবাচক হিসেবেই বেশি পরিচিত হবেন। সাম্প্রতিক মাসগুলোতে তাঁর জনপ্রিয়তায় তীব্র পতন এই ধারণাকে আরও শক্তিশালী করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইউগভ (YouGov) পরিচালিত এক জরিপে অংশ নেন ২৬,৬৪৫ জন প্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে ৪০ শতাংশ বিশ্বাস করেন ট্রাম্পকে ইতিহাসে ‘খারাপ’ প্রেসিডেন্ট হিসেবে মূল্যায়ন করা হবে, আর ৮ শতাংশ মনে করেন তিনি ‘গড়ের নিচের’ অবস্থানে থাকবেন। বিপরীতে মাত্র ১৮ শতাংশ মানুষ তাঁকে ‘উৎকৃষ্ট’ নেতা হিসেবে উল্লেখ করেন, এবং ১৬ শতাংশ বলেন তিনি ‘গড়ের উপরের’ প্রেসিডেন্ট হিসেবে পরিচিত হতে পারেন।
নিউ ইয়র্ক টাইমস পরিচালিত জরিপ-সংকলন অনুযায়ী, ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তা আরও কমেছে - যেখানে ৫৫ শতাংশ নাগরিক তাঁর বিরুদ্ধে নেতিবাচক মত দিয়েছেন, আর ৪১ শতাংশ এখনো তাকে সমর্থন করছেন। দলীয় ভিত্তিতে জনমতের বিভাজন স্পষ্ট। ডেমোক্র্যাটদের ৭৩ শতাংশ ট্রাম্পকে ‘খারাপ’ নেতা মনে করেন, তবে রিপাবলিকানদের মাত্র ৬ শতাংশ এ মত শেয়ার করেছেন। অন্যদিকে রিপাবলিকান সমর্থকদের ৪২ শতাংশ তাকে ‘উৎকৃষ্ট’ বলে মনে করেন, যেখানে ডেমোক্র্যাটদের মধ্যে এই হার মাত্র ২ শতাংশ। স্বাধীন বা ইনডিপেনডেন্ট ভোটারের ৪৩ শতাংশ ট্রাম্পকে ‘খারাপ’ প্রেসিডেন্ট হিসেবে দেখছেন এবং মাত্র ১০ শতাংশ নিজেকে তাঁর ‘উৎকৃষ্ট’ নেতৃত্বের সমর্থক হিসেবে উল্লেখ করেছেন। বয়সভেদেও মতামতের ফারাক দেখা যায়। ১৮ - ২৯ বছর বয়সীদের ৩১ শতাংশ, ৩০ - ৪৪ বয়সীদের ৩৯ শতাংশ, এবং ৪৫ - ৬৪ ও ৬৫ বছরের বেশি বয়সী মানুষের ৪৪ শতাংশ মনে করেন ট্রাম্পের প্রেসিডেন্সি, ইতিহাসে নেতিবাচকভাবে মূল্যায়িত হবে।
জাতিগত দৃষ্টিভঙ্গিতেও পার্থক্য রয়েছে। সাদা আমেরিকানদের ৩৯ শতাংশ ট্রাম্পকে ‘খারাপ’ বলে মনে করেন এবং ২১ শতাংশ তাঁকে ‘উৎকৃষ্ট’ মনে করেন। কৃষ্ণাঙ্গ নাগরিকদের মধ্যে এই ‘খারাপ’ মূল্যায়ন ৪৬ শতাংশ, যেখানে ‘উৎকৃষ্ট’ ভাবেন মাত্র ৮ শতাংশ। হিস্প্যানিক জনগোষ্ঠীর ৩৮ শতাংশ ট্রাম্পকে নেতিবাচকভাবে মূল্যায়ন করেছেন, আর ১৬ শতাংশ ইতিবাচকভাবে দেখছেন। সেপ্টেম্বরের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ইউগভ, আইপসোস, কুইনিপিয়াক, গ্যালাপ ও আরএমজি রিসার্চের—জরিপেও তাঁর প্রতি জনগণের অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। এমনকি এপি - NORC পরিচালিত এক গবেষণায় দেখা যায়, ফেডারেল প্রশাসন পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের প্রতি সন্তুষ্টি বর্তমানে মাত্র ৩৩ শতাংশ, যা মার্চের তুলনায় পুরো ১০ শতাংশ কম।
রিপাবলিকান ভোটারের ৮১ শতাংশ মার্চে ট্রাম্পকে সমর্থন করলেও এখন তা নেমে এসেছে ৬৮ শতাংশে। স্বাধীন ভোটারদের সমর্থনও ৩৮ শতাংশ থেকে ২৫ শতাংশে নেমে এসেছে, যা তার জনপ্রিয়তার ধারাবাহিক পতনকে যতটা স্পষ্ট করে, ততটাই উদ্বেগ তৈরি করছে। তথ্যসূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।
সংস্কার/ইএফহ
ভারতের কেরালা রাজ্যের সরকারি গেজেটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে ইসলাম গ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ও খ্রিষ্টধর্ম গ্রহণের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে দেখা গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে কেরালায় ৪০ জন ইসলাম ধর্ম ত্যাগ করলেও ১৪৪ জন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সর্বোচ্চ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ (এনপিসি) থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৬ জন শীর্ষ জেনারেলসহ মোট ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে এনপিসির স্থায়ী কমিটির
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন এবং নিখোঁজের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। উদ্ধার অভিযান ধীরগতিতে চলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ভারতের মধ্যপ্রদেশে ২০২২ সালের এক গণপিটুনি হত্যা মামলায় ১৪ জন তথাকথিত ‘গো-রক্ষক’কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান প্রাণনাশের হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের মুখে পড়েছেন। ঘটনাটি দেশজুড়ে বিচারকদের নিরাপত্তা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা