আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধকে ৫ আগস্টের ঘটনার সঙ্গে তুলনা করা ঠিক নয়। তিনি বলেন, হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা যেমন অযৌক্তিক, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের ঘটনাকে তুলনা করাও একইভাবে ভুল। মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টে কোনো “বিপ্লব” হয়নি, এটি ছিল গণঅভ্যুত্থান। ওই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেন, তারা অন্যায় করছেন বলেও মন্তব্য করেন তিনি। আলোচিত আগস্ট মাসকে তিনি ছোট করে দেখেন না বলেও জানান।
ফজলুর রহমান বলেন, তিনি যখন বলেছিলেন আওয়ামী লীগ একটি “অভিশপ্ত রাজনৈতিক দল”, তখন থেকেই তিনি দীর্ঘদিন রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, “আমি স্ত্রীকে বলেছিলাম, তুমি বিধবা হতে পারো, সন্তানকে বলেছিলাম, তোমরা এতিম হতে পারো। কিন্তু শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার যুদ্ধ চলবে।”
সংসদে বিরোধী দলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে নিজের বয়সের পার্থক্য রয়েছে এবং তিনি নিজেও একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
তিনি অভিযোগ করেন, জামায়াত তাকে “ফজু পাগলা” বলে অপমান করে, যা জাতি মেনে নেবে না। এ সময় বিরোধী দল থেকে তীব্র আপত্তি ও হট্টগোল সৃষ্টি হয়। উত্তেজনার মধ্যে তিনি বলেন, “মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। করলে তা দ্বিগুণ অপরাধ।”
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে এক মাসের গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি মনে মনে ভাবি, হয়তো আমি মরে গেলেই ভালো হতো।”
সংস্কার/ইএমই
গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান সংকট নিরসনে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মাওলানা মামুনুল হক। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সহযোগী সংগঠন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অধিকার ক্ষুণ্ন হলে আবার রাজপথে নামা হবে এবং শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বেশি সময় লাগবে না। শুক্রবার
সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দরজা খোলা বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বা অন্য কোনো দল করলেও সমস্যা নেই। যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে
বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে অনুষ্ঠিত এই শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার