আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ মার্চ ২০২৬: সংস্কার পরিষদের শপথ গ্রহণের জন্য সরকারকে কড়া আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশনের আগে এ শপথ না হলে জামায়াতে ইসলামী ও এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আন্দোলনে নামতে বাধ্য হবে।
শনিবার ৭ মার্চ ২০২৬ ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপির ফরিদপুর সাংগঠনিক বিভাগের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে দুটি শপথ নেওয়া হয়েছে। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে।
তিনি আরও বলেন, ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ নিতে হবে। একই সঙ্গে সংসদের প্রথম অধিবেশনে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানান তিনি। অন্যথায় ১১ দল রাজপথে নামতে বাধ্য হবে বলেও সতর্ক করেন।
এ সময় আওয়ামী লীগের পুনর্বাসনের প্রসঙ্গও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও ৭ মার্চের ভাষণের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তার ভাষায়, মুক্তিযুদ্ধ জাতির গৌরবের অধ্যায় হলেও আওয়ামী লীগ গুম, খুন, হত্যা ও অর্থ পাচারের মতো অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তাই মুক্তিযুদ্ধ, ৭ মার্চ বা শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান। এছাড়া এনসিপির কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
সংস্কার/ইএমই
দীর্ঘ কূটনৈতিক নীরবতা ও ভূ-রাজনৈতিক জটিলতার মধ্যে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের প্রথম চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সফরের শেষ দিনে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং
চীনের চার দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ
বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে। একই দিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের