আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২২ মে ২০২৬ শুক্রবার: পাকিস্তান ও তুরস্ক প্রতিরক্ষা, মহাকাশ উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তুরস্ক সফরকালে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু তুর্কি বিমান বাহিনীর প্রধান জেনারেল জিয়া সেমাল কাদিওগ্লু, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের এবং বায়কার টেকনোলজিসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলচুক বায়রাক্তারের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, মহাকাশ প্রযুক্তি, উদীয়মান প্রযুক্তি এবং কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। তুর্কি বিমান বাহিনীর সদর দপ্তরে পাকিস্তান বিমান বাহিনীর প্রধানকে গার্ড অব অনারও প্রদান করা হয়।
আইএসপিআর জানায়, যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ কর্মসূচি এবং পেশাগত বিনিময়ের মাধ্যমে দুই দেশের বাহিনীর পারস্পরিক কার্যক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় তুরস্কের বিমান বাহিনী প্রধান তুর্কি পাইলটদের প্রশিক্ষণে পাকিস্তান বিমান বাহিনীর সহায়তার প্রশংসা করেন।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে উভয় পক্ষ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে দেখার বিষয়ে গুরুত্বারোপ করে। পাশাপাশি বায়কার টেকনোলজিসের সঙ্গে বৈঠকে ড্রোন প্রযুক্তি, চালকবিহীন বিমান ব্যবস্থা এবং পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আলোচনা হয়।
আইএসপিআরের মতে, এসব আলোচনা আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন ও যৌথ সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান ও তুরস্কের অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লুও আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছিলেন।
এ ছাড়া, চলতি বছরের শুরুতে তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত প্রতিরক্ষা জোটে যোগদানের আগ্রহও প্রকাশ করেছে বলে জানা যায়।
সংস্কার/ইএমই
অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির এই দিনে, ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় ‘বাবরি মসজিদ’ নামে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার অনুষ্ঠানের এই দায়িত্ব পালন করবেন তৃণমূল কংগ্রেস থেকে
পশ্চিম তীরের হেবরনে পরিস্থিতি আবারও অস্বস্তিকর হয়ে উঠেছে,কারণ ইসরায়েলি প্রশাসন মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদের গেট বন্ধ করে দিয়েছে এবং পুরোনো শহরজুড়ে কঠোর কারফিউ কার্যকর করেছে। দীর্ঘদিন ধরে দখল,টহল এবং বসতি স্থাপনকারীদের উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজমান এই এলাকা
দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি সামরিক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এখন সেখানে কেবল ভবন নয়, ভেঙে পড়েছে অসংখ্য মানুষের জীবনও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, অন্তত ৬ হাজার ফিলিস্তিনি তাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন-যার মধ্যে প্রায়
জর্জিয়া ও আজারবাইজান সীমান্ত ঘেঁষা এলাকায় তুরস্কের একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে থাকা ২০ সেনা সদস্যের সবাই প্রাণ হারিয়েছেন। ইউরো নিউজের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, আজারবাইজান থেকে তুরস্কে