অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মনোনয়ন বাতিল আইনসঙ্গত নয় বলে অভিযোগ জামায়াত নেতার

ছবি : সংগৃহীত

সংস্কার ৩ জানুয়ারী ২০২৬: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. হামিদুর রহমান আজাদ তার মনোনয়ন বাতিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই সিদ্ধান্ত আইনসঙ্গত হয়নি। মঙ্গলবার ৩ জানুয়ারি ২০২৬ রাতে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ড. হামিদুর রহমান আজাদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় তথাকথিত কাংগারু কোর্টে বিচারিক হত্যাকাণ্ডের (Judicial Killing) বিরুদ্ধে কথা বলার কারণে ২০১৩ সালে তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলা করা হয়। ওই মামলায় তাকে তিন মাসের সাজা দেওয়া হয়েছিল। তিনি জানান, সেই সাজা বাতিল সংক্রান্ত বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। যেহেতু বিষয়টি এখনো উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে, সে ক্ষেত্রে কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের পক্ষ থেকে তার মনোনয়ন বাতিল করা আইনসঙ্গত হয়নি।

ড. হামিদুর রহমান আজাদ আরও অভিযোগ করেন, জেলা রিটার্নিং অফিসার এবং তার আশপাশের কিছু ব্যক্তি ফ্যাসিবাদী শক্তির দোসর হিসেবে কাজ করছেন। এই অন্যায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলেও ঘোষণা দেন। তিনি বলেন, যদি আইন অনুযায়ী আমার মনোনয়ন বাতিল হয়ে থাকে, তবে আমি তা মেনে নেব। কিন্তু যদি অন্যায় ও বেআইনিভাবে হয়ে থাকে, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম, অধ্যাপক আবু তাহেরসহ জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

নতুন বেতন কাঠামোয় বাতিল হচ্ছে সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনা

জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকর হওয়ার সাথে সাথে সরকারি চাকরিজীবীদের জন্য ২০২৪ সালে চালু হওয়া বিশেষ প্রণোদনাটি বাতিল করা হচ্ছে। পূর্বে এই প্রণোদনা মূল বেতনের ৫ শতাংশ ও পরবর্তীতে ১০ শতাংশ করা হলেও নতুন পে-স্কেল চালু হলে তা আর থাকছে না। বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্নির্ধারণ

স্বেচ্ছায় দেশে ফিরলেন লিবিয়ার আটককেন্দ্রে থাকা ১৬৮ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। লিবিয়া ও বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর তাদের দেশে প্রত্যাবাসন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ

কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড : ৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নি

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া