অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভোট প্রক্রিয়া নস্যাৎ করতে সক্রিয় একটি চক্র বলে অভিযোগ সালাহউদ্দিনের

ছবি : সংগৃহীত

 সংস্কার ১৭ নভেম্বর ২০২৫: জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই নানা মহল থেকে ভোটপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার কিছু প্রচেষ্টা দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার ভাষায়, নির্দিষ্ট কিছু গোষ্ঠীর উদ্দেশ্য স্পষ্ট নির্বাচনের গতি থামিয়ে দেওয়া। আজ সোমবার ১৭ নভেম্বর ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আয়োজিত বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার রূপান্তর: একটি কৌশলগত রোডম্যাপ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, বিভিন্ন দলের উত্থাপিত দাবি-দাওয়াগুলো দেখলে মনে হয়, নির্বাচনকে ব্যাহত করাই যেন তাদের মূল লক্ষ্য। তবু শেষ পর্যন্ত সবাইকে নির্বাচনের ময়দানেই আসতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, কিছু দল যে সংস্কার প্রস্তাব তুলে ধরেছে, সেগুলোর বড় অংশই নির্বাহী বিভাগের ক্ষমতা সংকুচিত করার উদ্দেশ্যে। তার প্রশ্ন নির্বাহী বিভাগের কার্যক্ষমতা সীমিত করে দিলে রাষ্ট্র কাঠামো পরিচালিত হবে কোনভাবে? প্রধান নির্বাহীর ক্ষমতা যদি অযথা বাঁধা পড়ে, তাহলে পুরো প্রশাসনিক যন্ত্রই অচল হয়ে পড়বে। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের কাজকর্ম একা কোনো নির্বাহী বিভাগ চালায় না; বহু পক্ষের সমন্বয়ে দেশ পরিচালিত হয়। তার মতে, শেখ হাসিনার সময়ে একনায়কতান্ত্রিক আচরণ দেখা গেছে বলে ভবিষ্যতের সব প্রধানমন্ত্রী স্বৈরাচার হবেন এমন ধারণা বাস্তবসম্মত নয়। 

বিএনপির এই নেতা আরও ব্যাখ্যা করেন, তাদের দল যে সংস্কার প্রস্তাব দিয়েছে স্বাধীন বিচারব্যবস্থা, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক কাঠামো, আধুনিক নির্বাচন কমিশন ও গণমাধ্যমের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা গেলে দেশে স্বৈরতন্ত্রের পুনরুত্থানের ঝুঁকি অনেকটাই কমে যাবে। তার বক্তব্যের শেষভাগে তিনি প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত নির্বাচনে অংশ নিতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানান এবং নির্বাচনকে কেন্দ্র করে স্থিতিশীলতার ওপর জোর দেন। 

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

ইসলামী আন্দোলনে পরবর্তি মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সঙ্গে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। শনিবার ২৭ জুন ২০২৬ রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত

চার মাসে ঋণ বেড়েছে এক লাখ কোটি টাকা : সংসদে আখতার হোসেন

রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দেশের মোট ঋণ প্রায় ২৩ লাখ কোটি টাকা থেকে বেড়ে ২৪ লাখ কোটি টাকায় পৌঁছেছে। ফলে এই সময়ে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৫তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবি

গণহত্যার বিচার না হলে সরকার পাঁচ বছর টিকবে না : নাহিদ

আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য। এতে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে দ্রুত

একসঙ্গে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ : জমা দিলেন পদত্যাগপত্র

জামায়াতপন্থি হিসেবে পরিচিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। সোমবার ২২ জুন ২০২৬ তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার ২৩ জুন ২০২৬ পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।