আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৭ জুন ২০২৬ শনিবার: লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন এবং নিখোঁজের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। উদ্ধার অভিযান ধীরগতিতে চলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
গত বুধবার দেশটির উত্তর উপকূলে মাত্র এক মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে উৎপত্তি হওয়া এই কম্পনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় শহর লা গুয়াইরা। সেখানে বহুতল ভবনসহ অন্তত ১০০টি স্থাপনা পুরোপুরি ধসে গেছে।
দুর্যোগের দুই দিন পেরিয়ে গেলেও অনেক এলাকায় সরকারি উদ্ধারকারী দল ও ভারী যন্ত্রপাতি পৌঁছায়নি। ফলে স্বজনদের উদ্ধারে স্থানীয়রা হাত কিংবা সাধারণ কোদাল-হাতুড়ি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। তাঁদের অভিযোগ, বড় ধরনের উদ্ধার অভিযানের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে প্রয়োজনীয় সহায়তা পৌঁছায়নি। ভারী যন্ত্রপাতির অভাবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
এদিকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, স্পেন, জার্মানি ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছাতে শুরু করেছে। জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পের পর প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা জীবিত মানুষ উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যা প্রায় শেষ হয়ে আসছে।
ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে বলেন, এখন ধ্বংসস্তূপ থেকে প্রতিটি জীবিত মানুষকে উদ্ধার করা একেকটি ‘অলৌকিক ঘটনা’। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে এলে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, দুর্বল অবকাঠামো এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগ ভেনেজুয়েলাকে বড় মানবিক সংকটে ফেলেছে। আফটারশকের আশঙ্কায় লাখ লাখ মানুষ ঘরে ফিরতে না পেরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।
সংস্কার/ইএমই
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশটির সর্বোচ্চ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ (এনপিসি) থেকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৬ জন শীর্ষ জেনারেলসহ মোট ১৩ জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে এনপিসির স্থায়ী কমিটির
ভারতের মধ্যপ্রদেশে ২০২২ সালের এক গণপিটুনি হত্যা মামলায় ১৪ জন তথাকথিত ‘গো-রক্ষক’কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাবাসসুম খান প্রাণনাশের হুমকি ও সাম্প্রদায়িক আক্রমণের মুখে পড়েছেন। ঘটনাটি দেশজুড়ে বিচারকদের নিরাপত্তা ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা
ভারতের রাজস্থান রাজ্যের বাড়মের ও জয়সলমীর জেলায় সরকারি উচ্ছেদ অভিযানের নামে মসজিদ ও মুসলিম ধর্মীয় উপাসনালয় ভাঙার অভিযোগে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছেন। এই আন্দোলনের বিশেষ দিক হলো, স্থানীয় মুসলিমদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরাও একসঙ্গে উচ্ছেদ অভিযানের বিরোধিতা করছেন। বাড়মের জেলার বাড়বীর গ্রামসহ
ভেনেজুয়েলায় শতাব্দীর অন্যতম ভয়াবহ জোড়া ভূমিকম্পে দেশজুড়ে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বুধবার এক মিনিটেরও কম, মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.১ (কিছু প্রতিবেদনে ৭.২) এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, এটি দেশটির গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। সর্বশেষ হিসাবে