অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভেনেজুয়েলার পর ট্রাম্প প্রশাসনের নজরে যেসব পাঁচ দেশ

ছবি : সংগৃহীত

সংস্কার ০৬ জানুয়ারী ২০২৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই তার পররাষ্ট্রনীতিতে আক্রমণাত্মক ও আধিপত্যবাদী অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঝটিকা ও নাটকীয় অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করার ঘটনাই তার বড় উদাহরণ। এই ঘটনার মাধ্যমে ট্রাম্প দেখিয়ে দিয়েছেন, তার হুমকি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়।

ভেনেজুয়েলার ঘটনার পর এখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এরপর কোন দেশ বা অঞ্চল ট্রাম্প প্রশাসনের নজরে পড়তে পারে? এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে সম্ভাব্য পাঁচটি দেশের নাম উঠে এসেছে। গ্রিনল্যান্ড, আর্কটিক অঞ্চলের বিশাল এই দ্বীপটিতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, যার নাম পিটুফিক স্পেস বেস। তবে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে পুরো গ্রিনল্যান্ডই যুক্তরাষ্ট্রের প্রয়োজন। কলম্বিয়া, ভেনেজুয়েলা অভিযানের পরপরই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর উদ্দেশে সতর্কবার্তা দেন ট্রাম্প। তেল, খনিজ সম্পদ এবং মাদকপাচারের জন্য পরিচিত এই দেশটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ছে।

ইরান, সরকারবিরোধী বিক্ষোভ ও পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইরান দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তু। বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চললে কঠোর জবাব দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। মেক্সিকো,
মাদক পাচার ও অবৈধ অভিবাসন ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে মেক্সিকোর ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। সীমান্তে দেয়াল নির্মাণ থেকে শুরু করে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথাও তার বক্তব্যে উঠে এসেছে। কিউবা,
ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র কিউবাকে নিয়ে ট্রাম্পের অবস্থান কিছুটা ভিন্ন। তার মতে, দেশটি ইতোমধ্যেই
পতনের মুখে রয়েছে, ফলে সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চীনের ৪ দফা প্রস্তাব : তেহরানের সমর্থন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে চার দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দোলরেজা রাহমানি ফাজলি জানিয়েছেন, ইরান এই প্রস্তাবকে সমর্থন করতে প্রস্তুত। সোমবার ১১ মে ২০২৬ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফাজলি বলেন,

লেবার পার্টির সরকারে অস্থিরতা : স্টারমারের প্রথম মন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারের ভেতরে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। স্থানীয় নির্বাচনে দলের ভরাডুবির পর এবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, ধর্ম ও কমিউনিটি বিষয়ক মন্ত্রী মাইতা ফাহনবুল্লেহ। স্টারমার ক্ষমতায় আসার পর এটিই কোনো মন্ত্রীর প্রথম পদত্যাগ।

নয় বছর পর চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

দীর্ঘ প্রায় নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী বুধবার ১৩ মে ২০২৬ তিন দিনের সফরে বেইজিং পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার আনুষ্ঠানিকভাবে সফরের সময়সূচি ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী

কাঠমান্ডু বিমানবন্দরে তুর্কি বিমানে আগুন : নিরাপদে ২৮৮ আরোহী

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তুর্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ১১ মে ১০১৬ এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। তবে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে বের করে